এ মুহুর্তে দেশে কোনো উত্তাপ পরিস্থিতি চায় না বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এ মুহুর্তে দেশে এমন কোনো উত্তাপ পরিস্থিতি চায় না, যা দেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ, ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবে বিএনপি। সরকারকে সব ধরনের […]

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদুতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দ‚তাবাসে এনসিপি নেতাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদ‚তের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। […]

ড. ইউনুসকে সরিয়ে তত্ত্বাবদায়ক সরকার গঠনের পক্ষে নই: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারের সমালোচনা আমিও করেছি সামনেও করব। কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্র্বতীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান তার অভিমত ব্যক্ত করেন। স্ট্যাটাসে তিনি […]

১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

নিজস্ব প্রতিবেদক: হামলায় আহত হয়ে টানা ১৭ দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাসায় ফেরেন নুর। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরকে ঢামেক হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরপর তিনি বাসার […]

যুগপৎ আন্দোলন শুরু ১৮ সেপ্টেম্বর

কর্মসুচি দিয়েছে খেলাফত, জামায়াত ঘোষণা দেবে আজ নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী দলগুলো। এরই অংশ হিসেবে গতকাল রোববার কর্মস‚চি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। জামায়াতসহ অন্য সমমনা দলগুলো আজ সোমবার […]

বরগুনায় নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি পরিদপ্তর ও আমতলী থানা পুলিশ । পুলিশ জানায়, জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া এবং ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে। […]

রূপগঞ্জে কলেজে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবির। (১৪ সেপ্টেম্বর) বিকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উক্ত হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে কলেজ শাখা ছাত্র শিবির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ […]

জয়পুরহাটে জামাত নেতার কান্ডে অতিষ্ট সাধারণ মানুষ

জয়পুর হাট প্রতিনিধি : যিনি এখন থেকে একবছর আগেও এলাকায় পরিচিত ছিলেন মাদক ব্যবসায়ী। স্থানীয় থানায় অভিযোগও ছিলো বিস্তর, পতিত আওয়ামীদের সাথে ছিলো দহরম-মহরম। এখন অবশ্য সময় পাল্টে গেছে এখন তিনি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ইউনিয়ন সেক্রেটারী। দেশের রাজনৈতিক পালাবদলের সাথে কিছু লোকের ক্ষমতা, দাপট, জৌলস আর দাম্ভিকতা যে কত পরিমান বাড়তে পারে তা দিনের […]

বিএনপির বিপরীতে চার দফার যুগপৎ আন্দোলনের প্রস্তুতি, নেতৃত্বে জামায়াত

আমাদের কন্ঠ ডেস্ক: চার দফা দাবি: ১. অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ২. জাপার রাজনীতি নিষিদ্ধকরণ ৩. পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষে নির্বাচন ৪. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সম্মিলিত […]

চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: নতুন করে যুক্ত হল ১৭৬৮

নিজস্ব প্রতিবেদক (চট্রগ্রাম) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাকসু ভবনেই এই বিতরণ শুরু হয়। আগামী মঙ্গলবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা এ মনোনয়নপত্র নিতে পারবেন। বুধবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এদিকে চাকসু নির্বাচনের চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে […]