প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি উপদেস্টা বললেন, এটা গ্রহনযোগ্য নয়

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) : রংপুরে প্রাণি সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেনটেশনে উপদেস্টা ফরিদা আখতারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শণ করার ঘটনায় তোলপাড় চলছে। এ ব্যপারে ক্ষুব্ধ উপদেস্টা বলেছেন, এটা গ্রহনযোগ্য নয়, ফ্যাসিবাদের অনেক রকম রূপ আমরা লক্ষ করছি। রোববার ( ১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর আরডিআরএসের রোকেয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় […]
সরকারকে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলারকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আলটিমেটাম দেন। রাশেদ খাঁন বলেন, যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার […]
জাকসুর ভিপি জিতু, জিএস মাজহার

জাবি সংবাদদাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু ও সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে ৩ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফল ঘোষণা করেন […]
তালায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) কুমিরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলার ১৩টি কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফর আরা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল […]
সলঙ্গায় বিএনপি নেতা লেলিনের পক্ষে বিশাল গণজমায়েত

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ-৩ আসন, রায়গঞ্জ, তাড়াশ, সলংগার গণমানুষের প্রয়াত জননেতা আব্দুল মান্নান তালুকদার জন্মস্থান তাঁর নিজ গ্রামে ধুবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে, বিশাল গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি, মরহুম আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য সন্তান সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী […]
সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আব্দুস সালাম খানের মতবিনিময়

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা): স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম খান । শুক্রবার (১২ সেপ্টেম্বর )বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সভায় তিনি শ্যামনগর তথা সাতক্ষীরা অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। মতবিনিময় সভায় এ্যাড. আব্দুস […]
বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২ নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান […]
নাচোলে পাপিয়া’র গণসংযোগ

এমএকে. জিলানী(নাচোল): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া গণসংযোগ করেছেন। আজ শনিবার বিকেল ৩ টায় নাচোল বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্যে তিনি বলেন,এ আসনে মনোনয়নের ভিড়ে তিনিও একজন প্রার্থী। তিনি দলের মধ্যে বিভক্তি দুর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিক নির্দেশনায় আগামীতে ধানের শীষ প্রতীকে একজোট […]
রূপগঞ্জে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ আবু কাওছার মিঠু(রূপগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার হাজী মনির উদ্দিন বেপারী ক্বওমি মাদ্রাসার উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতুন্নবী (স:) উপলক্ষে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে এ কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুমি কোর্টের সিনিয়র আইনজীবী […]
যারা পিআর বোঝেনা তারা মুর্খ -বরগুনায় ইসলামি আন্দোলন

মোঃ আসাদুজ্জামান (বরগুনা ) : পিআর পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, গনহত্যা,শাপলা চত্বরে হত্যা, পিলখানা হত্যা সহ বিভিন্ন দাবীতে বরগুনায় জনসমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই, যারা পিআর বোঝেনা তারা মুর্খ, পৃথিবীর উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনে নিহত ও আহত করার […]