পাইকগাছায় পল্লী বিদ্যুতের কর্মচারীদের গণছুটি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা): পল্লী বিদ্যুৎ কর্মচারীদের চার দফা দাবির প্রেক্ষিতে গণছুটি পালনের অংশ হিসেবে পাইকগাছা জোনাল অফিসের ৯০ জন কর্মচারী স্টেশন ত্যাগ করেছেন। এতে পাইকগাছা (শিববাটি) ও কপিলমুনি (সলুয়া) উপকেন্দ্র, যা কেপিআই (Key Point Installation) ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে […]
রংপুরে শিক্ষার্থী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

হারুন-অর-রশিদ বাবু(রংপুর): রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের নিচপাড়ায় শ্বশুরবাড়িতে শিক্ষার্থী আয়েশা পারভীন সুখিকে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় সাতদিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা না হলে কাউনিয়া থানা ঘেরাও করার আলটিমেটাম দেয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানাধীন গোল্ডেনের ঘাট এলাকায় ধুমেরপাড় সিনিয়র আলিম মাদ্রাসা ও […]
জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু নির্বাচন তার একটি বড় ‘টেস্ট’ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। […]
লন্ডনে সাইফুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃসিফন মিয়া, লন্ডন থেকে : বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী,মরহুম এম সাইফুর রহমান এর ১৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মরহুম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইস্ট লন্ডনের বেথনাল গ্রীণস্থ অট্রিয়াম হলে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি সাইদুর […]
ভুয়া চিকিৎসাপত্রে ভারতীয় ভিসাপ্রত্যাশীরা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা

সানোয়ার আরিফ(রাজশাহী): রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের ভেতরে ভিড়। কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। সকালের কড়া রোদ পেরিয়ে দুপুর গড়িয়েছে। কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের অপেক্ষার শেষ নেই। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে যেতে কিন্তু আশার সেই ভিসা আবেদনই হয়ে উঠছে দুঃস্বপ্ন। প্রতিদিনই ধরা পড়ছে ভুয়া চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র। সোমবার (৮ […]
শেবাচিমে দালাল চক্রের মূল হোতা নুরুন্নাহার আটক

জেলা প্রতিনিধি(বরিশাল): বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে থেকে এক চিহ্নিত রোগী দালাল নুরুন্নাহারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে চলমান আন্দোলনের মধ্যেই এক রোগীকে বাগানোর চেষ্টা করলে হাতেনাতে ধরা পড়ে সে। কয়েকদিন ধরে শেবাচিমে সিন্ডিকেট দমন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের মাঝে নিয়মিত অংশ নিয়ে […]
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী স্বেচ্ছাসেবক দলের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা […]
নাচোলে ভিন্ন ধর্মালম্বিদের নিয়ে জামায়াতের মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণ

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মতবিনিময় ও খাদ্যসামগ্রী বিতরণীসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫ টায় বেগম মহসীন ফাজিল মাদরাসা চত্বরে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথির […]
বরগুনায় ডাটাভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডাটা ভিত্তিক জলবায়ু প্রতিবেদন তৈরির প্রশিক্ষণ বরগুনায় অনুষ্ঠিত হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও ডাটাফুল আয়োজিত প্রশিক্ষণের শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ২০ জন সাংবাদিক […]
রূপগঞ্জে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তারাবো পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম স্বপন। গতকাল ১০সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোস্তফা ভুঁইয়া, আমির হোসেন ও শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম […]