বিসিবির নির্বাচনে অংশ নেবেন তামিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল বিসিবির প্রশাসনে যুক্ত হতে পারেন দেশের ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনার। এবার সেই গুঞ্জনকে বাস্তব রূপ দিলেন তিনি। প্রথম ধাপে পরিচালক পদে নির্বাচন করার কথা জানালেন তামিম, ভবিষ্যতে সভাপতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিলেন না। […]
ওস্তাদ বায়ে প্লাষ্টিক!

মো.ইউসুফ আলী- ওস্তাদ বায়ে প্লাষ্টিক! এ কথাটি আমরা সাধারণত সড়ক পথে শুনতে পাই। যা কিনা সড়কে চলাচলরত কোন গাড়ীর হেলপার তার ড্রাইভারকে বলে থাকেন। তিনি হয়ত এ উদ্দেশ্যেই একথা বলে থাকেন যে,তার বামপাশ দিয়ে চলাচলরত প্রযুক্তির বহুল আবিস্কৃত গাড়ীটি হয়তবা প্লাষ্টিক বডির। বা প্লাষ্টিকের মত হালকা কোন যান। আসলে আমরা আজ এমন এক পৃথিবীতে বাস […]
নতুন কুঁড়িতে সেরা হওয়ার প্রত্যয়ে প্রস্তুত ময়মনসিংহ

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ): বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আয়োজনে ময়মনসিংহে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মঈনুর রহমান মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা […]
লুৎফুর রহমান কামালী’র শোডাউন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনের এমপি প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী‘র দিনব্যাপী শোডাউন অনুষ্টিত হয়েছে। সংগঠনের প্রতীক রিকশা মার্কা নিয়ে শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৩ ঘটিকায় জেলা কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন- […]
সম্পর্ক জোরদারে শি’কে মোদির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রোববার (৩১ আগস্ট) সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে মোদি বলেছেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ […]
নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ ইউপি সদস্যসহ নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মৌগাতিতে প‚র্ববিরোধের জেরে ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), ন‚র মোহাম্মদ (২৮) এবং রফিক। নিহতদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রায় […]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক: ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]
নুরুল ইসলাম মনির গাড়ী বহরে হামলা : ৭ আসামী কারাগারে

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনির উপর হামলা ও গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ মামলায় পতিত আওয়ামী লীগের ৭জন নেতা কর্মীর জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রোববার সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলো, […]
সিলেটে হঠাৎ সাংবাদিক হয়ে গেলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে। শনিবার প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছে। তাঁর হাতে ক্যামেরা। পকেটে ফোন। মাথায় নেদারল্যান্ডস ক্রিকেট দলের ক্যাপ। গায়ে অনুশীলন জার্সি। কোথায় যাচ্ছেন? ক্রিকেটার হিসেবে তাঁর যাওয়ার কথা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠের অনুশীলনে। কিন্তু বাকি সবাই ওই পথ ধরলেও ম্যাক্স ও’ডাউড […]
তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ১৩৬ রানে থামল নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক: যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখানেই শুরু করলেন তাসকিন আহমেদ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩ উইকেট নেওয়া তাসকিন অবশ্য আজ আরো দারুণ পারফরম্যান্স করেছেন। সিলেটে আজ নিয়েছেন ৪ উইকেট। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেটে ১৩৬ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। সিলেটে প্রথম টি-টোয়েন্টির উইকেট উদযাপনের নেতৃত্বও বাংলাদেশি পেসারই দেন। দলীয় ৩৮ রানে দুই […]