৫ বছরেও শেষ হয়নি ৯ বিদ্যালয়ের কাজ: বরাদ্দের সিংহভাগ তুলে নিয়েছে ঠিকাদাররা

কায়েস আহমদ সালমান: মাধবপুরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের(পিইডিপি ৪) আওতায় নির্মাণাধীন নয়টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজের অগ্রগতি বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস ও স্থাণীয় সরকার প্রকৌশল বিভাগের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। তবে প্রকল্পের আওতায় নির্মানাধীন ৯ টি বিদ্যালয়ের কাজ শেষ হওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২১ সালে ৮ টি ও ২০২২ সালে ১ টি বিদ্যালয়ের […]

রাজশাহী এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে শ্রমিকদের লক্ষাধিক টাকা আত্মসাৎের অভিযোগ

সানোয়ার আরিফ: বাংলাদেশ এলজিইডি মন্ত্রনালয় দেশের নগর ও প্রান্তিক পর্যায়ে বিভিন্ন জেলায় ও উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন করার জন্য কাজ করে থাকেন। প্রতি অর্থবছর প্রকল্পের বাজেট পাশ করার পাশাপাশি এল সি এস কর্মীদের রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহারের যন্ত্রাদিবাবদ এবং নারী কর্মীদের জন্য বরাদ্দকৃত বাজেট পাশ করে থাকেন। আর এই বাজেটের টাকা শ্রমিকদের না প্রদান […]

সাঘাটায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

মোঃজিল্লুর রহমান সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল […]

মঠবাড়িয়ায় সাংবাদিকদের নামে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি

এজাজ উদ্দিন: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় সাংবাদিকদের আসামি করে হয়রানি করে আসছে একটি চাঁদাবাজ চক্র। এতে সকল মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার ধানীসাফা ইউনিয়নের করিম আকন বাজারে বিএনপির অফিস ভাংচুর এর ঘটনায় মিজানুর রহমান নামে এক বিএনপির কর্মী বাদী হয়ে এজাহার নামীয় ৪২ জন আওয়ামী লীগের নেতা কর্মী ও অজ্ঞাত নামা […]

গাইবান্ধা জেলা কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

শহিদুল ইসলাম খোকন, (গাইবান্ধা): গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু বক্কর সিদ্দিক মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহসভাপতি ও […]

মহিপুর ভূমি অফিস যেন ঘুষের হাট টাকা ছাড়া মেলে না কোন সেবা

মোঃ মিজানুর রহমানঃ পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন মহিপুর ইউনিয়নের ভুমি অফিসে টাকা ছাড়া মিলছে না সেবা। ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা নিজেই কাজের ধরন ও জমির পরিমাণ অনুযায়ী ঘুষের হার নির্ধারণ করে থাকেন। আমাদের কন্ঠের প্রতিবেদকের অনুসন্ধানে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা কয়েকজন দালাল নিয়ে অফিসে […]

গাজীপুরে তানভীরের নামে নৈরাজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর এলাকার বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। সরকারি জমি দখল জুট ব্যবসা নিয়ন্ত্রণ আওয়ামীলীগের পূর্ণবাসন, এনসিপি নেতাদের হুমকি সহ নানান অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেছেন এই থানা বিএনপির সভাপতি তানভীর। মহানগর এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে দফায় দফায় […]

নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার- স্থানীয়দের মাঝে আতঙ্কের ছায়া

হারুন-অর-রশিদ বাবু (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা কানিপাড়া এলাকায় ধানক্ষেত থেকে মাসুদ রানা (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মাসুদ রানা ওই এলাকার মৃত রনজু মিয়ার ছেলে।পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন তিনি। চার দিন ধরে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় […]

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২০সেপ্টেম্বর শনিবার রাতে প্রীতম দাস(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত। পুলিশ […]

মোহাম্মদপুরে যৌথ অভিযানে মাদক ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন– হোসেন (১৮), শফিক (২০) ও শাহীন (৩৫)। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেনাবাহিনীর শেরেবাংলা আর্মি ক্যাম্প ও মোহাম্মদপুর থানা পুলিশের সমন্বয়ে […]