রাজধানীতে হাসপাতালের স্ট্যান্ড দখলের ঘটনায় পৃথক জিডি হলেও পুলিশ নিশ্চুপ !

সিনথিয়া আক্তার: রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দখলে নেওয়ার ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন জুয়েল রেদোয়ান, সাব্বির, মাসুম। এ ঘটনায় কৃষকদল নেতা আব্দুল আলীমসহ তিনজনের বিরুদ্ধে জিডি করেন বলে জানিয়েছে পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর থেকে পার্কিং উম্মক্ত থাকলেও নতুন করে আদাবর […]
ঢাকা পবিস-৪ এর ডিজিএম রফিকুল ইসলামের দুর্নীতিতে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা

শাহিন চৌধুরী : ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রফিকুল ইসলামের দুর্নীতি চরমে পৌঁছেছে। টাকা দিলেই সাধারণ মানুষ বিদ্যুতের জন্য আবেদনের ফাইল দিলে স্বাক্ষর করেন। টাকা না পেলে অযুহাত দেখিয়ে ফাইল বাতিল করেন ডিজিএম রফিকুল। আন্যথায় সাধারণ মানুষের কাছে মিথ্যা কান পরাদেন পল্লী ইলেকট্রিশিয়ানদের বিরুদ্ধে। তাদেরকে আখ্যায়িত করা হয় দালাল উপাধিতে। […]
সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স

মোঃ জিল্লুর রহমান (সাঘাটা প্রতিনিধি) গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী সরকারপাড়া আহলে হাদিস জামে মসজিদের কমিটির পক্ষ থেকে মসজিদের পাশে স্থাপিত আকন্দ “ছ” মিলের লাইসেন্স বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে কমিটির সদস্যরা প্রধান বন সংরক্ষক ঢাকা বরাবরে লিখিত আবেদন করেছেন। এ আবেদনের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার রংপুর বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ […]
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মোঃ দেলোয়ার হোসেন (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে দিনভর অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা দুদকের একটি দল। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বাহিরের দালালদের আনাগোনা, বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরত্ব তথ্য উপাত্ত […]
গাইবান্ধায় শালার লাঠির আঘাতে দুলাভাই নিহত

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা : গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় জমি- জমা সংক্রান্ত বিরোধের জেরে শালার লাঠির আঘাতে মোজাহার আলী ব্যাপারী (দুলাভাই) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।নিহত মোজাহার আলী সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার ব্যাপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। ইসি […]
কারওয়ান বাজারে সবজি ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর চারটার দিকে তাকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত মো. জামির (৩০) তেজগাঁও মডেল থানা এলাকার কাজীপাঙার ১৭ নম্বর গলির বাসিন্দা মো. মুজিবুর রহমানের ছেলে। তিনি পাইকারি সবজি […]
পুলিশের গায়ে হাত তুললে কাউকে ছাড় দেওয়া হবে না

সুমন ভট্টাচার্য (প্রতিনিধি): ময়মনসিংহে মাত্র তিন দিনের ব্যবধানে পুলিশের ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়ভাবে আতঙ্কের পাশাপাশি অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তবে এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, “সমাজের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ […]
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আমাদের কন্ঠ ডেস্ক: বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার (২৭ আগস্ট) বিকেলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মালগাজি এলাকায় তার গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার […]
শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় দ্বিতীয় দিনের দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু […]