দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

ওমর ফারুক মুকুল(দেবহাটা) সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত […]

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদন্ড

আক্তারুল ইসলাম : সাতক্ষীরার কালিগঞ্জে বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান চালিয়ে এ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী […]

মিঠাপুকুরে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুরে দীর্ঘদিন ধরে সক্রিয় অটো ও মিশুক ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিশুক ভ্যানটি ছিনতাই করে পালানোর সময় ওই নারীকে আটক করা হয়। […]

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তালতলীতে থানা ব্যারাকে পুলিশ সদস্যের আত্মহত্যা

মোঃ আসাদুজ্জামান: বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ সদস্য থানার ব্যারাকে বিষপান (গ্যাস ট্যাবলেট খেয়ে) করে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিউটি শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে এসে ঘুমিয়ে পড়েন কনস্টেবল ফারুক গাজী। পরবর্তীতে আজ রবিবার […]

সেলিম সভাপতি-এমদাদুল সম্পাদক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কমিটি গঠন

সেলিম শেখ(শ্রীপুর)গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষনা করেন। শনিবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্ধারিত মাসিক সাধারণ সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে ৯ সদস্য […]

বগুড়ায় সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার

সৈয়দ ফজলে রাব্বী ডলার ঃ বগুড়া সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়নে নাগরিক সমস্যা ও প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। টেকসই জীবনমান গবেষণা কেন্দ্রের উদ্যোগে গতকাল শনিবার সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁর বদলগাছী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আলামগীর […]

নাংলা শাহীন বাজারে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের শাহীন বাজার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান ও বীর […]

পাথরঘাটায় জমি বিরোধের জেরে রিকশাচালককে হত্যার অভিযোগ

জাফর ইকবাল (পাথরঘাটা বরগুনা) বরগুনার পাথরঘাটায় জমির বিরোধের জেরে মিজানুর রহমান (৪০) নামে দুই সন্তানের জনক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে। শনিবার ( ১৩ জুন) ভোর ৬ টায় পাথরঘাটা পৌরসভার ২ নং ওয়ার্ড ইমান আলী সড়ক থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের […]

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): “মেধা- বিজ্ঞান- উদ্ভাবনীর দেশ” সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে জেলা শহরের গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন করা হয়। সদর উপজেলা […]