শীতে জবুথবু দিনাজপুর

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো হয়ে উঠেছে। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন কার্যত জবুথবু অবস্থায় রয়েছে। রোববার (৪ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা দিনাজপুরকে আচ্ছন্ন করে রাখে। শীতল বাতাসের সঙ্গে কুয়াশার প্রভাবে সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিত পড়ে। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা […]

হলিতে নারী উদ্যোক্তা ফোরামের শীতবস্ত্র বিতরন

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় তীব্র শীতের মধ্যে মানবিক উদ্যোগ নিয়েছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৫০ জন গরিব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার বলেন, শীতের তীব্রতায় […]

বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ আসাদুজ্জামান র‌্যালী, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে বরগুনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়। র‌্যালী শেষে সুবর্ন জয়ন্তী সম্মেলন কক্ষে সমাজসেবার উপপরিচালক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন […]

শীতের থাবায় দিনাজপুর, তাপমাত্রা ১০.৫ ডিগ্রিতে

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো আকার ধারণ করেছে। টানা কয়েকদিনের শীতল আবহাওয়ার ধারাবাহিকতায় আজ শনিবার (০৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের […]

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

সুমন ভট্টাচার্য : সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনে ময়মনসিংহে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এ বছর আনুষ্ঠানিক বই উৎসব আয়োজন না করে শান্ত পরিবেশে পাঠ্যবই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী নতুন বই […]

বন্দরে র‍্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। ১জানুয়ারী বৃহস্পতিবার ভোরে উপজেলার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাহাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, ১ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার ভোর ৪:১০ ঘটিকার সময় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল […]

শিক্ষাই জাতির ভবিষ্যৎ গড়ার প্রধান শক্তি- হাবীব আজম

আহমদ বিলাল খান: শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ—তাদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়েই আমরা একটি আলোকিত ভবিষ্যতের বীজ বপন করছি। এভাবেই শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ হাবীব আজম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাঙামাটি শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) […]

দিনাজপুরে কনকনে শীত সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): নতুন বছরের প্রথম দিনেই কনকনে শীতের কবলে পড়েছে দিনাজপুর। বুধবার (১ জানুয়ারি ) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। পরে সকাল ৯টায় চূড়ান্ত (ফাইনাল) সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, […]

বরগুনায় বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়ন পত্র জমা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা)ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুইটি আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ দুটি আসনে ২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ১৮ জন প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা […]

২ দিনে দিনাজপুরে তাপমাত্রা কমেছে ১০ ডিগ্রি

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ। কনকনে ঠান্ডা ও আর্দ্র বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আবহাওয়া অফিস জানায়, গত দুই দিনের ব্যবধানে এ জেলায় দিনের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ২৬ ডিসেম্বর […]