কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোঃ ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের আড়াই কড়ি জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা স্প্রে দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়ি জমিতে তরমুজের […]

ফুলছড়িতে সহকারী শিক্ষকদের প্রতিবাদ সভা

মোঃ জিল্লুর রহমান (গাইবান্ধা): সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায় এবং ২০২৩ ও ২০২৪ সালে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ‘অন্যায় ভাবে শোকজ’ প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ, ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কমপ্লিট […]

বরগুনায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): নিয়োগবিধি দ্রæত বাস্তবায়নের দাবিতে বরগুনায় টানা ৩য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। অন্যান্য দিনের ন্যায় আজও বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়। এতে মাতৃত্বকালীন […]

পীরগাছায় শিক্ষার্থীর প্রশংসাপত্র ও নম্বরপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ

হারুন-অর-রশিদ বাবু(রংপুর ): রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একই বিদ্যালয়ের লাইব্রেরিয়ান এমদাদুল হক মিলনের বিরুদ্ধে শিক্ষার্থীর প্রশংসাপত্র ও নম্বরপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রংপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ভ্যানচালক মোহারম আলী। অভিযোগে মোহারম আলী জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তার […]

বরগুনা হানাদার মুক্ত দিবস আজ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : আজ ৩ডিসেম্বর। বরগুনার মানুষের কাছে এ শুধু একটি তারিখ নয় এটি অস্ত্রহীন বিদ্রোহ, সাহস ও আত্মত্যাগের প্রতীক। এই দিনের বীরদের প্রতি বরগুনাবাসী চিরঋণী। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় পুরো বরগুনা। মুক্তিযুদ্ধ চলাকালে বরগুনার বিভিন্ন এলাকায় পাকবাহিনী চালায় অমানবিক নির্যাতন, নারী নিপীড়ন ও নির্বিচারে হত্যাকান্ড। ১৯৭১ সালের ২৯ […]

চোখে দেখেন না, তবু ফেরি করে সংসার চালান অন্ধ মাবুদ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি মনোবল, যা হার মানায় শারীরিক অক্ষমতাকেও। সেই সত্যের জীবন্ত উদাহরণ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ছোট ডাঙ্গাপাড়ার অন্ধ আব্দুল মাবুদ। দু’ চোখের দৃষ্টি হারালেও অদম্য ইচ্ছাশক্তি আর আত্মসম্মান তাকে আজও ধরে রেখেছে নিজের কাজে, নিজের উপার্জনে। ৬৫ বছরের আব্দুল মাবুদ জন্ম থেকেই কম দেখতেন, এখন […]

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচিত পাকিস্তান

অনলাইন ডেস্ক ঘূর্ণিঝড় ডিতওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৫৬ জনের মৃত্যু, ৩৬৬ জন নিখোঁজ এবং সারাদেশে প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদোত্তীর্ণ ত্রাণ নিয়ে কলম্বোর সমালোচনার মুখে পড়েছে শেহবাজ শরীফের সরকার। এএফপি ও সিএনএনের সহযোগী সংবাদ মাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাকিস্তান থেকে […]

রূপগঞ্জে টেকনোলজিস্টদের শাটডাউন কর্মসূচীর আলটিমেটাম

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ): ১০ম গ্রেড না পেলে ৪ ডিসেম্বর থেকে ‘শাটডাউন’ কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন রূপগঞ্জের টেকনোলজিস্টরা। দীর্ঘ দিনের বৈষম্য এই কর্মবিরতির মূল চালিকাশক্তি হলো বেতন কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অভিযোগ। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের জন্য ১০ম গ্রেড […]

ময়মনসিংহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ): “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের সমন্বয়ে গঠিত কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের প্রধান অতিরিক্ত […]

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরগুনায় র‌্যালী ও আলোচনা সভা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি মুলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সারে ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ন জয়ন্তী হলরুমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]