পিরোজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিবেদক(পিরোজপুর): পিরোজপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও কার্যকর বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এস এম আল আমিন। সভাপতি এস. এম. আলামিন বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির কার্যকর প্ল্যাটফর্ম, […]
ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়। আজ বুধবার (১২ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ। সেটা বাস্তবায়নে […]
রূপগঞ্জে ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ)ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা ও পূর্বাচল উপশহর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে গ্রেপ্তাার করেছে পুলিশ। আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ (১২নভেম্বর) বুধবার ঢাকা যাওয়ার সময় উপজেলার তারাবো পৌরসভার বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা […]
কেরাণীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ কর্মশালা

শাহিন চৌধুরী: কেরাণীগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইমপ্রæভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (পত্যাশা ২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্যোগে আজ(১২ নভেম্বর) বুধবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদর হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানেস্বাগত বক্তব্যে কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল মাওয়া বলেন, কেরানীগঞ্জে বসবাসরত বেশির ভাগ পরিবারের সদস্যরা বিদেশে […]
বিরামপুরে সড়কে আলু ফেলে কৃষকদের মানববন্ধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রদান, যুগোপযোগী কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সড়কে আলু ফেলে মানববন্ধন করেছে কৃষকেরা। বুধবার বিরামপুর পৌর শহরে ঢাকা মোড়ে প্রধান সড়কে উত্তরবঙ্গ কৃষক মঞ্চের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন উপজেলার কৃষক, শ্রমজীবী মানুষ ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিই দেশের প্রাণশক্তি, অথচ সবচেয়ে […]
রূপগঞ্জে প্রাইভেট কারে চাঁদাবাজির নায়ক মাসুমকে গ্রেপ্তারের দাবি গাড়ি চালকদের

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায়প্ররিবহন চাঁদাবাজিতে এখনো সক্রিয়প্রতিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ভুলতা ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম।ভুলতা-গাউছিয়া থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলকারী বিভিন্ন প্রাইভেটকার থেকে নানা অজুহাতেপুলিশ ও প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে চলেছে মাসুম। ভুলতা গাউছিয়া থেকে কুল বিশ্বরোড পর্যন্ত চলাচলকারী অন্ততপক্ষে দেড় শতাধিক প্রাইভেটকার থেকে দুইটি স্পটে ১৫০০ […]
রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগের লকডাউন কর্মসূচী বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে ৪ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক […]
ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন। মাজেদ বাবু বলেন, আমার নেতা তারেক রহমান যা ভালো মনে করেছেন, তাই করেছেন। আমি কৃতজ্ঞ তাঁর প্রতি। ঈশ্বরগঞ্জবাসীর কল্যাণে কাজ […]
শ্রীপুরের শিশু আনাছ হত্যাকান্ডের রহস্য উদঘাটন

মোঃ সেলিম (শ্রীপুর) গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আলোচিত শিশু আনাছ (৪) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু শ্রেণির শিক্ষার্থী এই শিশুর হত্যাকারী মোমেন খাঁ। সে শিশু আনাছদের বাড়ীর গৃহকর্মী শাহিনূর বেগম ওরফে হাসিনার (৩০) পরকিয়া প্রেমিক। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত […]
বরিশালে ছাত্রনেতার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও বিচারক বিতর্কে

মোঃ রবিউল ইসলাম রাব্বি (বরিশাল): বরিশালের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার দায়ের করা মামলাকে কেন্দ্র করে। এই মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনা, রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে দমন-পীড়ন এবং বিচার বিভাগের এক কর্মকর্তার সাথে অসংযত সম্পর্কের গুরুতর অভিযোগ উঠেছে। বাদী দাবি […]