৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে নিশ্চিত করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনা পার্কে বাংলা নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য […]

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি। উপদেষ্টা জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে […]

ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) : ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের এক উপ-পরিচালকের পদোন্নতি নিয়ে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়ে দ্রæত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওই অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। অভিযোগে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহে কর্মরত উপ-পরিচালক হারুন অর রশিদ ২০২১ সালে বিধি […]

পহেলা বৈশাখ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা

অনলাইন ডেস্ক বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর রমনা পার্ক ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। রবিবার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার মো সরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৪টি […]

১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিন রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘দু-এক দিনের মধ্যে […]

শ্যামনগরের বুড়িগোলিনীতে চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব দুর্গাবাটি হুলায় নদীর চরে নির্বিচারে গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলার শ্যামনগরে পরিবেশবাদী সংস্থার স্বেচ্ছাসেবীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে থাকা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা […]

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৭) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ঝালকাঠির থাই ব্যবসায়ী মো. সোহেল গুরুতর আহত হন। আহত সোহেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি পৌরসভার ৯ […]

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত সিটি […]

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ। রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, ‘ক্ষমতার চেয়ার […]

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

বিনোদন ডেস্ক ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। আজ রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শ্বাসযন্ত্রের সংক্রমণ ও শারীরিক দুর্বলতার কারণে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল উপমহাদেশের এই প্রখ্যাত শিল্পীকে। এর আগে কিছু প্রতিবেদনে হৃদরোগের পাশাপাশি ফুসফুসজনিত জটিলতার কথা বলা হলেও […]