হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৫

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দিনাজপুরের হাকিমপুর (হিলি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা। অভিযানে হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ […]
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃসিফন মিয়া (লন্ডন থেকে): যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের পঞ্চখানা হলে এক মতবিনিময় ও বিশেষ সাধারণ সভা সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ড. আজিজুল আম্বিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী। বিশেষ […]
ময়মনসিংহে হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে তারেক স্মৃতি অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রশিক্ষণে বক্তারা […]
বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

ক্রীড়া ডেস্ক নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এনএসসি জানিয়েছে, বিসিবির ২০২৫ সালের নির্বাচনে অনেক অনিয়ম খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের স্বাধীন তদন্ত কমিটি। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালা অনুযায়ী, তদন্ত কমিটির […]
দেশে কােন জ্বালানির মজুদ কত? জানালেন জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, প্রয়োজন হলে সরকার আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করবে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে মৌলভীবাজার–২ আসনের বিএনপির সংসদ সদস্য শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। জ্বালানিমন্ত্রী জানান, […]
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন কারাগারে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর লালবাগ থানার এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর […]
মিঠাপুকুরে এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের যোগসাজশে গ্রামীণ সড়ক উন্নয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে চরম নিম্নমানের ইট ও নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয়রা জনতা ক্ষোপ প্রকাশ করছেন। অভিযোগ উঠেছে,রাজনৈতিক পটপরিবর্তনের পরও উপজেলা প্রকৌশলী দপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে […]
কলাপাড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া): নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রশিবির নেতা হাওলাদার আরিফের বিরুদ্ধে প্রতিবাদে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মস‚চি পালন করে। এ সময় তারা ইভটিজিংয়ের ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সভাপতি […]
কলাপাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাAdd Postপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আযাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষকবৃন্দ। সংবাদ সম্মেলনে শিক্ষকরা জানান, কলেজের অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে […]
সড়ক দূর্ঘটনায় খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

মোঃ আসাদুজ্জামান: বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা (৭০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় সোমবার ৬ই এপ্রিল ভোর পৌনে ৬টায়,এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান,খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহা সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রী […]