গোবিন্দগঞ্জে কষ্টি পাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কষ্টি পাথর সাদৃশ্য প্রায় ৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩০ আগষ্ট) বিকাল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে হামেদ আলীর ছেলে রেজাউল করিমের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ (শনিবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান ও […]
রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এসময় মিছিলে নেতাকর্মীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন […]
নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউন‚স। এ সময় কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, আজ দুপুর ১টায় […]
রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি, কারাগারে আটকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে কারাগারে আটক […]
স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ক্যাপ্টেন আজিজ আব্বাসি রফিকের বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)-এর ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর ক্যাপ্টেন আজিজ আব্বাসি রফিক-এর বিরুদ্ধে লাইসেন্স জালিয়াতি, স্বজনপ্রীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সেফটি বিভাগ তদন্ত শুরু করেছে। তবে জানা গেছে, (CAAB)-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা আজিজকে রক্ষা করতে সক্রিয় ভূমিকা পালন করছেন, যদিও তার রাজনৈতিক পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজিজ […]
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল মন্ত্রণালয়ের প্রতিবাদ

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরির বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে৷ প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা […]
জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখছেন। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]
নুরুল হক আশঙ্কামুক্ত নন মেডিকেল বোর্ড গঠন’

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। এদিকে শনিবার সকালে তিনি জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তার […]
পীরগাছায় গ্রামীণ স্কুলে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার উৎসব

হারুন-অর-রশিদ বাবু: রংপুর রংপুরের পীরগাছার তাম্বুলপুর ব্রাইট ফিউচার মডেল স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি সনদ প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ […]
রাজধানীতে হাসপাতালের স্ট্যান্ড দখলের ঘটনায় পৃথক জিডি হলেও পুলিশ নিশ্চুপ !

সিনথিয়া আক্তার: রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দখলে নেওয়ার ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন জুয়েল রেদোয়ান, সাব্বির, মাসুম। এ ঘটনায় কৃষকদল নেতা আব্দুল আলীমসহ তিনজনের বিরুদ্ধে জিডি করেন বলে জানিয়েছে পুলিশ। গত বছরের ৫ আগস্টের পর থেকে পার্কিং উম্মক্ত থাকলেও নতুন করে আদাবর […]