সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর জায়গা ও সরকারী খাস জমিতে আল- মোস্তফা কোম্পানির পক্ষে বালু ভরাট করার অভিযোগ উঠেছে । স্থানীয় বিএনপির নেতা আপন দুই ভাই এ ভরাট কাজ করছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে এ জমিগুলো দখল […]

সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা পরিদর্শনে বিএনপি নেতা নাজমুল হাসান

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নোয়নের লক্ষ্যে সেগুলো পরিদর্শন করেছেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান গুলোর পরিদর্শনে যান তিনি। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ পরিদর্শনকালে শিক্ষার পরিবেশকে আরো সুন্দর ও গতিশীল করার জন্য শিক্ষকদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোন প্রকার […]

আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা) : গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানব বন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ল²ীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ী বর্মতট গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মতিউর রহমান রানার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী রফিকুল মুন্সি এসময় বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মতিউর রহমান রানা আমার নামে […]

জাতীয় নির্বাচনের ‘টেস্ট’ ছিল ডাকসু, ভালোভাবে উত্তরণ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু নির্বাচন তার একটি বড় ‘টেস্ট’ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। […]

শিবির সভাপতির বিরুদ্ধে অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ জমা দেন। অভিযোগ অনুযায়ী, ভোর ৬টার কিছু পর মুহিবুর রহমান গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভিতরে প্রবেশ করেন। সেখানে তিনি একটি কক্ষে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন […]

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া নির্বাচনে কার্যকরী সদস্য পদে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীরা সমস্যায় পড়েন। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। এতে কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থীকে ভোট […]

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী স্বেচ্ছাসেবক দলের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা […]

ডাকসু’র সাংস্কৃতিক সম্পাদক,পাইকগাছার তিশা

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে রোকেয়া হল সংসদ থেকে বিশাল ভোটের ব্যবধানে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পাইকগাছার কৃতী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা। প্রতিদ্ব›দ্বী ৫ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বোচ্চ ১হাজার ১৫৬ ভোট পেয়ে তিশা সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম নীলিমা রাশেদ ৫৫৫, আফরোজা মেহজাবীন ঐশী ৪৫০, […]

নির্বাচনে একইসঙ্গে জয় পেয়েছেন শিবির সমর্থিতএক দম্পতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একইসঙ্গে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এক দম্পতি। ডাকসুর ইতিহাসে স্বামী-স্ত্রীর প্রার্থী হওয়ার নজির নেই। সেই জায়গায় তাদের বিজয়ী হওয়ার ঘটনা নতুন ইতিহাস হিসেবে দেখছেন অনেকেই। বিজয়ী দম্পতির নাম রায়হান উদ্দীন ও উম্মে ছালমা। এর মধ্যে রায়হান উদ্দীন কার্যকরী সদস্য ও উম্মে ছালমা কমন রুম, রিডিংরুম […]

ডাকসুতে ৫২৬ ভোট পেয়ে ফেসবুক পোস্ট ‘ভাইরাল’ আশিকের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চোখে সানগøাস, ঠোঁটে সিগারেট নিয়ে ভিন্ন আঙ্গিকে প্রচারণা চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান। কিন্তু ভোটের বক্সে তা কোনো প্রভাব ফেলেনি। তিনি পেয়েছেন মাত্র ৫২৬ ভোট। জিএস পদে সর্বাধিক ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ। […]