ঈদ উপহার হিসেবে মেলান্দহ পৌরসভায় ভিজিএফের চাল বিতরন

মোঃ রুহুল আমিন রাজু ঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের ঈদ উপহার হিসেবে মেলান্দহ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের ২য় দিনের কার্যক্রম চলমান রয়েছে। মেলান্দহ পৌরসভার মোট ৪৬২৫ জন উপকারভোগীর মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। প্রতিজনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। আজ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের […]
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার, (২৩ মে) তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘রমিসা হত্যা মামলার চার্জশিট যতদ্রুত সম্ভব আমরা দাখিল করে […]
প্রধানমন্ত্রীর ত্রিশাল সফর ঘিরে নিরাপত্তা জোরদার

সুমন ভট্টাচার্য ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অগ্রগামী নিরাপত্তা দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ত্রিশাল উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অ্যাডভান্সড কমান্ডের মেজর আশিক, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। […]
শরীয়তপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ সুমন তালুকদার শরীয়তপুর সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, জেলা শহরের স্বর্ণঘোষ, চর পালং, রাজগঞ্জ, রাজগঞ্জ চৌরঙ্গী মোড়, ধানুকা, তুলাসার, মনোহর […]
শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন

আক্তারুল ইসলাম : দেশে অব্যাহত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মস‚চি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা […]
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

অনলাইন ডেস্ক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট […]
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রী এই নির্দেশ দেন বলে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে […]
যশোরের সাগর হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দিনমজুর সাগর (৩৩) হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন VARD-BANGLADESH (ভার্ড-বাংলাদেশ)। গতকাল বুধবার সকালে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর সাগরকে জোরপূর্বক […]
জনবান্ধব প্রশাসন গঠনে নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান সিএজির

নিজস্ব প্রতিবেদক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রম-এর সমাপনী দিনে (১৯ মে, মঙ্গলবার) বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোঃ নূরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও করপোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তরে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন। ১১–১৯ মে ২০২৬ পর্যন্ত পরিচালিত এই বিশেষ সেবা সপ্তাহে সারা […]
মঠবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

এজাজ চৌধুরী (মঠবাড়িয়া)ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হাসপাতাল রোডে ধান হাটার পাশে বেসরকারি টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা যায়, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম প্রস‚তি অবস্থায় টপটেন জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, জন্মের পর শিশুটি সুস্থ ছিল। […]