চরম অব্যবস্থাপনায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স
এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ বিদ্যুৎ সংকট, খাবার ও ঔষধ বিতরণে অনিয়ম এবং চিকিৎসাসেবায় অবহেলাসহ নানা অভিযোগ আর চরম অব্যবস্থাপনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রচন্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ওয়ার্ডগুলোতে অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালটিতে লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ […]
নাচোলে এমপি মিজানুর রহমানের কর্মব্যস্ত এক দিন

এমএকে.জিলানী(নাচোল)ঃ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান কর্মব্যস্ত দিন পার করলেন নাচোলে । সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভা পরিদর্শণ শেষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেছেন। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিভিন্ন ওয়ার্ড, ওটি পরিদর্শন করেন ও ভর্তি রোগি এবং কর্তব্যরত চিকিৎসক-নার্সদের সাথে মতবিনিময় করেন। এসময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]
তামাকের ভয়াবহতা রোধে ময়মনসিংহে বিভাগীয় সেমিনার

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তামাকের ক্ষতিকর প্রভাব নিরূপণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সেমিনার- অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পরিষদ শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা, […]
সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে এক নারীকে মধ্যযুগীও কায়দায় হত্যা

আক্তারুল ইসলাম : সাতক্ষীরা সদরের কুলপোতা এলাকার বীথিকা রানী ঘোষ(৪৬) নামের এক নারীকে মাথায় ও কপালে ইট দিয়ে থেতলে মধ্যযুগীও কায়দায় হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বীথিকা রানী ঘোষ লাবসা ইউনিয়নের মাগুরা, কুলুপাঢ়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। রবিবার সন্ধ্যা ৭টার দিকে লাবসা ইউনিয়নের কুলপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার […]
খানসামায় নিউ লাইফ কেয়ার ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ

সিকান্দার আলী কাবুল (খানসামা): দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত নিউ লাইফ কেয়ার ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিকটির বিরুদ্ধে অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। রোগীর শ^শুর হাবিবুর রহমান জানান, গত ২১ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ছাতিয়ানগর গ্রামের ঝাপুপাড়ার গৃহবধূ শারমিন আক্তারকে […]
সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস-ব্রিফিং

আক্তারুল ইসলাম : প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৮টি ইভেন্টে আগামী ২মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। এ লক্ষ্যে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সাফল্যমন্ডিত করা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের […]
গাইবান্ধা বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এছাড়া মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া। নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান […]
সাতক্ষীরায় অপ্রতিরোধ্য মাটিখেকো গ্রুপ

আক্তারুল ইসলাম : সাতক্ষীরা তালা উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ইটভাটা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একের পর এক বা একাধিক ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ভাটাগুলো। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই চালু থাকা ইটভাটায় প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ আর […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের শুরুতে তুরস্কের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন […]
কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারীর ফেলে যাওয়া ওই বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি স‚ত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী সীমান্তে এ অভিযান চালায়। […]