সাতক্ষীরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আক্তারুল ইসলাম : সাতক্ষীরার কলারোয়ার খাসপপুর-লাঙ্গলঝাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে ৩৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৬এপ্রিল)সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

ঝিনাইদহে শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ মহি উদ্দীন(ঝিনাইদহ): ঝিনাইদহ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিকরা অভিযোগ করেন, তফসিল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ার ইকথা রয়েছে। কিন্তু নির্বাচন হওয়ার আগে থেকে […]

গাইবান্ধায় র‌্যাবের অভিযান: ফেন্সিডিল, এস্কাফ ও গাঁজাসহ গ্রেফতার-৩

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধা ও রংপুর জেলায় র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮ দশমিক ৪ কেজি গাঁজা। র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার […]

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ফোর লেন করার দাবীতে আমতলীতে গন অনশন

এসএম সুমন রশিদ(আমতলী): বরিশাল-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে তিন দিনের গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টানা তিনদিনের এই কর্মসূচিতে অংশ নেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শনিবার সারাদিন চলবে এ গনঅনশন ।এই ফোর লেনের দাবীর মুল উদ্দ্যোক্তা ছিলেন মো: আসাদুজ্জামান মোমেন আকন […]

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক তুলে দেন তিনি। খালেদা জিয়ার পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। এবছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং […]

প্রবাসে কর্মসংস্থানের প্রতিদান হিসেবে অপপ্রচার ও প্রতারণার শিকার উদ্যোক্তা

ক্স বিচার চেয়ে লিগ্যাল নোটিশ হারুন-অর-রশিদ বাবু (রংপুর): বিদেশের মাটিতে নিজ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে উল্টো প্রতারণা ও মানহানিকর অপপ্রচারের শিকার হয়েছেন সৌদি প্রবাসী উদ্যোক্তা রাকিবুল ইসলাম ও তার ভাই রায়হান আহমেদ। একটি সংঘবদ্ধ চক্রের অব্যাহত হয়রানি থেকে বাঁচতে এবং এর প্রতিকার চেয়ে রংপুরের আদালত ও জেলা জজ আদালতের আইনজীবী মোঃ শরিফুল ইসলাম […]

শ্রীপুরে চাষ হচ্ছে ইন্দোনেশীয় জাতের চাইনিজ চাপাই কোপাই মরিচ

মোঃসেলিম(শ্রীপুর) গাজীপুর : লম্বায় বারো থেকে চোদ্দ ইঞ্চি চাপাই কোপাই মরিচ। প্রত্যেকটি গাছে ঝুঁলে আছে লাল সবুজ মরিচ। গাছে ঝুলন্ত অবস্থায় মাটি ছুঁয়েছে মরিচ। প্রায় দুই ফুট উঁচু মরিচ গাছ। ইন্দোনেশীয় জাতের এ মরিচ চাষ দেশে এটাই প্রথম। ‘চাপাই-কোপাই’, ইন্দোনেশিয়ায় বেশ জনপ্রিয় এবং চায়নিজ রেস্তোরাঁগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনয়নের হায়াতখারচালা […]

নাচোলে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন

এমএকে.জিলানী(নাচোল)ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে পাঁচ হাজার প্রান্তিক কৃষকের মাঝে আউষ ধান, মুগ ডাউল, পাট ও তিলের বীজ এবং সম্পূরক রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, স¤প্রসার অফিসার […]

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্বায় সাড়া অভিযান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৪নং ওয়ার্ড আউল্লা বন এলাকা ও ভূমিপল্লী আবাসিক এলাকায় এক নাটকীয় অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ নাটকীয় অভিযানে সিদ্ধিরগঞ্জে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ ই এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জে এ অভিযান করা হয়। নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার আসাদুজ্জামান আজাদের নেতৃত্বে এই অভিযান করা হয়। সকাল ১২ […]

ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

মোঃ মহি উদ্দীন(ঝিনাইদহ): বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি অংশ হিসেবে ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু -কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরস্কার […]