অবৈধ-অসৎ মোতাওয়াল্লীদের ভালো হয়ে যেতে বললেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ ও অসৎ মোতাওয়াল্লীদের ভালো হয়ে যাওয়ায় পরামর্শ দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ওয়াকফ প্রশাসনের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে আপ্রাণ চেষ্টা করার প্রত্যয়ও ব্যক্ত করেন। শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে হামদর্দ মিলনায়তনে মোতাওয়াল্লী সমিতি বাংলাদেশ আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই […]
নান্দাইলে ঐতিহ্যবাহী অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার

সুমন ভট্টাচার্যঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। সকাল ১০ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, আবাসন ব্যবস্থা, পঠন-পাঠনের পরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় ইউএনও মাদ্রাসার সার্বিক […]
দিনাজপুরে খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ শাহ্ আলম মন্ডলঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মসকুরুল হকসহ আরো নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবর্ধনা, পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ৩য় তলায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]
বহুদলীয় গণতন্ত্র রক্ষা এখন বড় চ্যালেঞ্জ

সাবেরা সরমিন হক হীরক রাজার দেশে” চলচ্চিত্রে হীরক রাজার একটি বিখ্যাত উক্তি হলো: “আজ থেকে বন্ধ পাঠশালা। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে।” এই উক্তিটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে, যারা বেশি লেখাপড়া করে, তারা রাজার (“হীরক রাজা”) অত্যাচারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে, তাই তিনি শিক্ষা বন্ধ করতে চান। এই উক্তিটি আজও প্রাসঙ্গিক […]
ধোবাউড়ায় ১১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। জানা যায়, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন […]
বরগুনায় শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

মোঃ আসাদুজ্জামান,বরগুনা স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে শ্রমিক দলের নেতাকর্মিরা বিএনপি দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা মিজান টাওয়ার এন্ড […]
গোপালগঞ্জের সংঘর্ষ,কবর থেকে ৩ জনের মরদেহ উঠানোর নির্দেশ

নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ […]
হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালাল স্বামী

মোঃ আসাদুজ্জামান, বরগুনা বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে স্বামী তৈয়ব হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। বেগম। রোববাব উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিক কলেহের জেরে তৈয়ব হোসেন ও সাজেদার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই […]
বরগুনায় খাদ্য ভেজাল বিরোধী অভিযানে জেল, জরিমানা আদায়

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা শহরে বিভিন্ন খাদ্য বিক্রি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেলে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম এর নির্দেশনায় অভিযানে পরিচালনা করা হয়। অভিযানে মালাকার সুইটস এর স্বত্বাধিকারী সুব্রত মালাকারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। লাকুরতলার অনিল স্টোরের অনিল চন্দ্র ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় […]
রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা শিথিল

শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ গত ১৬ জুলাইয়ের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে হামলা-সংঘর্ষে মৃত্যুর ঘটনায় টানা চার দিনের কারফিউ ও ১৪৪ ধারা জারি থাকার পর আজ রবিবার রাত ৮টা থেকে পুরো জেলায় কারফিউ ও ১৪৪ধারা শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার এম. […]