গরমে অস্বস্তি রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরের সকাল, দিনের শুরুতেই গরমে অস্বস্তি নিয়ে দিন কাটাচ্ছে নগরবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা ৮৮ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দিন গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরও তীব্র হতে পারে। সকাল ৭ টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য […]

৪৭তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ শুরুর বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ […]

সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী । আত্মীয়তার সম্পর্কের অবৈধ সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক ও তার দুই সঙ্গী এই নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় । এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত […]

শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না

আমাদের কন্ঠ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। যেই হোক চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা, আমরা তাদের নাম-পরিচয়সহ তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো […]

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিব’র

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মস‚চি দেয়, তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন।’ শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি। জাপার মহাসচিব অভিযোগ করেন, ‘আজ জাতীয় পার্টির […]

বিএনপির -বাটপার-চাঁদাবাজদের’ নাম-ঠিকানা প্রকাশের হুমকি  

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দেওয়া নতুন কর্মীদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে, আমরা নাম ধরে বলতে চাই। যে চোর-বাটপার-চাঁদাবাজ-হুমকিদাতা, তার নাম আমরা স্পষ্ট করে বলব। এরপর বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে অপকর্মকারীদের তালিকা পিতা–মাতার […]

বরগুনায় ইদ-ই-মিলাদুন্নবী পালিত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): মহানবী হযরত মুহাম্মদ স. জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে বরগুনায় ইদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।র‌্যালি  আলোচনা সভা পুরস্কার বিতরনী মাধ্যমে দিবসটি পালন করা হয়। ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে র‌্যালি  শেষে বরগুনা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি […]

কক্সবাজার সৈকতের ঝাউবনে ঝুলছিল যুবকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবন থেকে নুরুল আমিন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নুরুল কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরির পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। […]

সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড লিটনের

ক্রীড়া প্রতিবেদক: দুবার বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা। প্রথমবার খেলা বন্ধ ছিল আধাঘণ্টা। দ্বিতীয়বার বন্ধ হওয়ার পর আর খেলা মাঠেই গড়ায়নি। টানা বৃষ্টিতে আম্পায়ারদ্বয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজ বাংলাদেশ জিতেছে ২-০ ব্যবধানে। মাহমুদুল্লাহ রিয়াদের পাশে নাম লিখতে পারলেন না লিটন দাস। তবে সাকিব আল হাসানকে টপকে গেছেন। বাইলেটারাল সিরিজে সবচেয়ে বেশিবার […]

বেপরোয়া মাদকচক্র : শতাধিক হটস্পট রোহিঙ্গা ক্যাম্পে

আমাদের কন্ঠ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশে ইয়াবা ও আইসের নতুন প্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শরণার্থী শিবির মাদকের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। মাদক পাচার ও বিক্রি বেড়ে যাওয়ায় এ বছর নতুন করে শতাধিক ‘হটস্পট’ তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি ১৫ সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স […]