বিরল সীমান্তে বিজিবির অভিযান ফেন্সিডিল ও মদ উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৯ মার্চ) ভোর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৩টার দিকে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/৮-এস থেকে […]

ভারতে থেকে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

  ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (৮ মার্চ) দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে […]

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ): “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে […]

কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে গ্রেফতার-৪

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ মার্চ) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। […]

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে […]

ঈদের দিনের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক ঈদুল ফিতরের দিন দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এই দুঃসংবাদ জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের […]

সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

অনলাইন ডেস্ক মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, […]

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন

অনলাইন ডেস্ক ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক […]

মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়লো প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মাধ্যমে সরকারের মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন। প্রতিমন্ত্রীদের মধ্যে বাণিজ্য, শিল্প এবং […]

অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার […]