সম্পত্তির লোভে মায়ের দ্বিতীয় স্বামীকে নিজের বাবা বানিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সদর উপজেলায় মায়ের দ্বিতীয় বিয়ের আগেই ছেলের জন্ম দেখিয়ে পিতৃপরিচয় পরিবর্তনসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ উঠেছে রেজাউল হক লিটন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভুয়া তথ্য ব্যবহার করে তিনি নিজেকে মৃত আলী আহমদ চৌধুরীর ঔরসজাত সন্তান দাবি করে সম্পত্তি দখল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতারণা এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা […]
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

আক্তারুল ইসলাম : সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা […]
স্কুলছাত্রী অদিতা হত্যা গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

সানজিদা হক অনু : নোয়াখালীর সদর উপজেলার বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। বুধবার দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। জানা যায়,অদিতা নোয়াখালী পৌরসভার ল²ীনারায়ণপুর এলাকার মৃত […]
গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): আর নয় শব্দদ‚ষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদ‚ষণে’র ‘ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় […]
নান্দাইলে গৃহবধূকে গণধর্ষণ: মূল হোতা গ্রেপ্তার

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্তানসহ ভুলবশত গাড়ি থেকে নেমে পড়া এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল হোতা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ মোল্লা মিয়া (২৮) নান্দাইল উপজেলার কান্দিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। ঘটনার বিবরণে […]
ঝিকরগাছায় জোরপূর্বক জমি দখলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

নজরুল ইসলাম বাবুল (ঝিকরগাছা): ঝিকরগাছায় জোরপূর্বক জমি দখলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ বামনালি গ্রামের জাহাঙ্গীরের বিরুদ্ধে। জানা যায়,একই গ্রামের রুহুল আমিনের ক্রয়কৃত জমি থেকে দুই শত জমি জনৈক নজরুল ইসলাম বাবুলের নিকট বিক্রি করেন। নজরুল ইসলাম বাবুল উক্ত জমি দিয়ে রাস্তা করে তার নিজস্ব পোল্ট্রি ফার্মে ২০১১ সাল থেকে যাতায়াত করে আসছেন। কিন্তু […]
গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): “সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালন করা হয়েছে। মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই দিবসটি পালন করা হয়। সকাল ৯ টার দিকে আদালত প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন বিজ্ঞ সিনিয়র […]
মাইক বাজিয়ে আ’লীগের স্লোগান সেই যুবক আটক

সানজিদা হক অনু: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে প্রকাশ্যে সিএনজি অটোরিকশায় মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ¯েøাগান দেওয়ায় মো.আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী […]
সুবর্নচরে বজ্রপাতে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্নচর উপজেলার চর আমানুল্লাহ ৮নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামে তানজিনা আক্তার (১৭) নামের মাদ্রাসার ছাত্রী বজ্রপাতে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তানজিনা চরবাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে ঘুম ভাঙার পরে তানজিনা হাত-মুখ ধুতে ঘরের বাহিরে যায়।এই সময় […]
বাগেরহাটে জাতীয় আইন-সহায়তা -২০২৬ পালন

বাগেরহাট প্রতিনিধি: আদালত প্রাঙ্গনে র্যালী ও আলোচনা সভা করার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৬ উযযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা জজশীপ কার্য্যলয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ার্যান জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম । এখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন. পুলিশ সুপার হাসান চৌধুরী, […]