পেশাদারিত্বই কাল হয়েছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের

নিজস্ব প্রতিবেদকঃ গত (০৭ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দনা চৌরাস্তায় বাদশা নামে এক যুবককে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করছিলো সন্ত্রাসীরা। ওই ঘটনা অনেক মানুষ দেখছিলেন কিন্তু প্রতিবাদ করেননি। তবে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিতে হল ময়মনসিংহের আঞ্চলিক পত্রিকা প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। আসাদুজ্জামান তুহিন সেদিন ওই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। তা […]
নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাচোলে অনুষ্ঠিত হয়েছে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ শনিবার আদিবাসী একাডেমি চত্বর থেকে নাচোল আদিবাসী একাডেমি ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে শত শত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রং-বেরঙের ফেস্টুন ও পতাকা হাতে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক […]
সাংবাদিক হত্যার বিচার দাবীতে বরগুনায় মানববন্ধন

মোঃ আসাদুজ্জামানঃ গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচার দাবীতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বরগুনা প্রেসক্লাব চত্বওে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. এহিবুল্লাহ হারুন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, […]
তুহিন হত্যার প্রতিবাধে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। শনিবার কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতির আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামিম-উল ইসলাম অপু, দৈনিক সময়ের কাগজের […]
ইউনূস সরকারের একবছর : প্রত্যাশা-প্রাপ্তিতে হতাশ সাধারণ মানুষ

মো.ইউসুফ আলী ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গত বছরের ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার । গতকাল ৮ আগষ্ট শুক্রবার পুরন হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি। এই এক বছরে মানুষের প্রত্যাশা কতোটা পূরণ করতে […]
তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

মোঃ – মহি উদ্দীন (ঝিনাইদহ): সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেস ইউনিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি মোঃ সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, […]
৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজযাত্রীরা

আমাদের কন্ঠ ডেস্কঃ ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ বছর নিরাপদে পবিত্র হজ পালনের পর সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজযাত্রীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনুসের আন্তরিক সহযোগিতা ও নির্দেশে এবারের হজ ব্যবস্থা বিশ্বের ভালো ব্যবস্থাপনা হিসাবে রেকর্ড গড়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশ […]
মহাখালীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে নিহত দুজনের নাম-পরিচয় এখনও জান যায়নি বলে জানিয়েছেন পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে মহাখালীর ফ্লাইওভারের কাছেই এই দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেটকারটির অতিরিক্ত গতি ছিল। মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরই গাড়িটিতে আগুন ধরে […]
বগুড়ায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ

আমাদের কন্ঠ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে আজ শনিবার দুপুর ১টার দিকে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ১ ঘণ্টা […]
একই পরিবারের ৭ জনের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালককে একমাত্র আসামি করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় নিহতদের স্বজন ও ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামি এনায়েত হোসেন লক্ষীপুর […]