নারায়ণগঞ্জে বিপুল পরিমান মাদক ও অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি(নারায়ণগঞ্জ)ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদক ও অস্ত্র উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৫ জানুয়ারী দুপুরে ফতুল্লায় দরগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২শত ২২ পিছ ইয়াবা ও ১ টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সাথে মোহাম্মদ শরিফ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার […]
বিরামপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোয়েল মোড় এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে বৃদ্ধ বিদ্যুৎ মোটরসাইকেল চালিয়ে হিলির দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়া তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিরামপুরে সিনেট এসোসিয়েশন এর দোয়া মাহফিল

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সিনেট এসোসিয়েশনের উদ্যোগে সোমবার কোরআন খতম এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর পৌর শহরের কেডিসি রোডে খাদ্য গুদামের সামনে অবস্থিত সিনেট এসোসিয়েশনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সোমবার কোরআন […]
পাইকগাছায় একাধিক মামলার আসামি জীবন গ্রেফতার

পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ পাইকগাছায় ডাকাতিসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জীবন সরদার'( ২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে থানা পুলিশের এসআই কামরুজ্জামান ও আনিসুর রহমান উপজেলার চাঁদখালী ইউপি’র মৌখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফকারকৃত জীবন’কে আদালতে পাঠানোর তথ্য দিয়ে থানার ডিউটি অফিসার এসআই আয়ুব আলী জানান, তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
কেরানীগঞ্জের আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শাহিন চৌধুরী ঃ কেরানীগঞ্জ মডেল থানাধিন শিকারি টোলায় অবস্থিত আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের বিরুদ্ধ আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আলবাট্রস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত আশরাফুল ইসলাম দায়িত্বে থাকাকালীন বিদ্যালয়ের তহবিল থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আত্মসাৎ ও […]
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেরানীগঞ্জে দোয়া ও কোরআন খতম

শাহিন চৌধুরী ঃ সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেরানীগঞ্জে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ শামিম আহমেদের সভাপতিত্বে এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন,কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাওলানা মাহাম্মদ রফিকুল ইসলাম। […]
শীতের করাল গ্রাসে দিনাজপুর,কনকনে ঠান্ডায় স্তব্ধ হয়ে পরেছে এ জনপদের জনজীবন

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): শীতের করাল গ্রাসে বন্দি উত্তরের জেলা দিনাজপুর । হাড়কাঁপানো শীত আর কনকনে ঠান্ডা বাতাসে স্তব্ধ হয়ে এসেছে এ জনপদের জনজীবন। সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। শীতের যন্ত্রণা যেন প্রতিটি নিঃশ্বাসে অনুভূত হচ্ছে। দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন […]
নাচোলে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময়সভা

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম সদস্যদের অংশগ্রহণে নির্বাচন সংক্রান্ত মতবিনিময়সভায় মতামত প্রদান করেন। নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী […]
দিনাজপুরে ৬টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১ জনের স্থগিত

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার তাঁর মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাছাইয়ের […]
গাইবান্ধায় পুনাকের শীতবস্ত্র বিতরণ

মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে শিশু, নারী, পুরুষসহ সকল বয়সের প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেন গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথি। এ সময় প্রধান […]