সোনারগাঁওয়ে  চাঁদার দাবিতে  প্রবাসীর বাড়িতে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ঐ প্রবাসীর সকল প্রকার ফলজবৃক্ষ কেটে ফলে এবং বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি প্রদান করে। ৫ জানুয়ারি সোমবার রাত ৯ ঘটিকায় উপজেলার  চর সফিকা এলাকায় প্রবাসী মো. জহিরুল ইসলাম লিটনের বাড়িতে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা। […]

কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটা পৌরসভার একটি বাসা থেকে আরিফা (১৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিপুর থানার পুলিশ সোমবার রাতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. রিফাত কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রিফাত কুয়াকাটায় একটি হোটেলের ওয়েটার হিসেবে কর্মরত রয়েছেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। রিফাতের বাড়ি বরিশালের […]

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ দুর্নীতির অভিযোগের পাহাড় একের পর এক সংবাদ প্রকাশেও বহাল অভিযুক্তরা

শাহিন চৌধুরী ঃ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে দৈনিক আমাদের কণ্ঠে একাধিক  অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরও অভিযুক্ত কর্মকর্তারা বহাল তবিয়তেই থেকে দুর্নীতির কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কেরানীগঞ্জের জিনজিরায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ […]

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ময়মনসিংহে প্রার্থনা সভা

সুমন ভট্টাচার্য ঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা, মহানগর ও কোতোয়ালি থানা শাখার যৌথ আয়োজনে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আত্মার শান্ িকামনায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপি […]

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা)ঃ বরগুনার আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। মঙ্গলবার ( ৬জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহরের ৭নং ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার […]

মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাহার লাভলী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর (সন্তোষপুর) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাহার লাভলী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের মোঃ লুৎফর রহমানের মেয়ে। প্রায় ১৭ বছর আগে মিঠাপুকুর উপজেলার নিধিরামপুর গ্রামের মৃত মওলানা নূরুল ইসলামের […]

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে হাবীব আজম

আহমদ বিলাল খান : হাড় কাঁপানো তীব্র শীতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে গভীর রাতে মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টায় রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ছিন্নমূল, ভবঘুরে, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বি রাঙামাটি […]

দিনাজপুরে তাপমাত্রা ৯ ডিগ্রিতে

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): উত্তরের জেলা দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবন চরমভাবে ব্যাহত হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকাল ৯টায় দিনের চূড়ান্ত সর্বনিম্ন […]

পাথরঘাটায় বিচারকে ঘুষ দিতে গিয়ে এসআই আটক

মোঃ জাফর ইকবাল(পাথরঘাটা) বরগুনা ঃ বরগুনার পাথরঘাটায় সিআর মামলার আসামি জামিন নেয়ার জন্য বিচারকের খাস কামরায় ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল। ৫ জানুয়ারি সোমবার বেলা ২টার সময় পাথরঘাটা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত- ই খোদা অবহিত হলে তার অনুরোধে বিভাগীয় মামলার শর্তে […]

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কলাপাড়ায় বিএনপির দোয়া ও মিলাদ

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের ৬নং ওয়ার্ডে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ […]