নারায়ণগঞ্জ-৩ আসনে জনপ্রিয়তা বাড়ছে জামায়াতে ইসলামীর
কামরুজ্জামান.মিলন. (নারায়ণগঞ্জ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীর নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রর্থনা সহ নানামুখী প্রচার প্রচারনায় এই নির্বাচনী এলাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে জামায়েতে ইসলামীর। তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারনা পুরোদমে শুরু করেছে নির্বাচনমূখী বিভিন্ন রাজনৈতিক দলের […]
কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এর পরে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। একই সঙ্গে দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়। দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পরে সকাল […]
পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নাজিরপুর(পিরোজপুর): পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার নির্বাচনকালীন নিরাপত্তা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাংবাদিকদের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সমাজের নানা […]
বিরামপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর): দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত […]
গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ আবু জাফর মন্ডল(গাইবান্ধা)ঃ দেশে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই পতিপাদ্য কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী […]
দুর্নীতি বিরোধী দিবসে বরগুনায় মানববন্ধন ও আলোচনা সভা

মোঃ আসাদুজ্জামন(বরগুনা): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরগুনায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক-টিআইবি বরগুনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক […]
নাচোলে দুর্নীতি বিরোধী দিবস পালিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা দুর্নীতি বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য […]
শ্রীপুরে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা কৃষক দলের আয়োজনে রেলওয়ে স্টেশন এবং আশপাশের দুই’শ ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদের সার্বিক তত্ত¡াবধানে এবং শ্রীপুর উপজেলা কৃষক দলের সহযোগীতায় ছিন্নমূল অসহায়দের মাঝে শীত […]
পটুয়াখালী-৪ আসনে নির্বাচনের ঘোষণা মুফতি হাবিবুরের

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি মুফতি হাবিবুর রহমান হাওলাদার। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০ বছরের সম্পর্ক ছিন্ন নয়-জন্মভূমির মানুষের টানেই আমি ফিরে এসেছি। এই জনপদের […]
আমতলীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই । স্থানীয় প্রবীণ ও তরুণদের আয়োজনে সোমবার ৮ডিসেম্বর সকাল ৯টায় উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের নাঈম হাওলাদার এর বাড়ির সামনের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। এতে আবুল বাশার চৌকিদার ও শহিদ হাওলাদার এর দুটি বলি মহিষ অংশ নেয়। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে […]