দিনাজপুরে ইটভাটায় র‌্যাবের অভিযান দেড় লাখ টাকা জরিমানা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে র‌্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, একটি ট্রাক জব্দ এবং একটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দিনাজপুরের বেশ কিছু ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফারযুক্ত কয়লা, […]

রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে সাড়ে ৭০কেজি গাঁজাসহ সাজিবুর রহমান(৬১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। । গত ৩ডিসেম্বর বুধবার রাতে র‌্যাব-১১ এর সদস্যরা বড়ালু পাড়াগাঁও থেকে তাকে আটক করে। তিনি বড়ালু পাড়াগাঁও গ্রামের রহমতউল্লাহ আড়তদারের ছেলে। র‌্যাব-১১ জানায়, সাজিবুর রহমান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা […]

কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোঃ ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের আড়াই কড়ি জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা স্প্রে দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়ি জমিতে তরমুজের […]

ফুলছড়িতে সহকারী শিক্ষকদের প্রতিবাদ সভা

মোঃ জিল্লুর রহমান (গাইবান্ধা): সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায় এবং ২০২৩ ও ২০২৪ সালে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ‘অন্যায় ভাবে শোকজ’ প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ, ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কমপ্লিট […]

বরগুনায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের কর্মবিরতি

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): নিয়োগবিধি দ্রæত বাস্তবায়নের দাবিতে বরগুনায় টানা ৩য় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করছে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। অন্যান্য দিনের ন্যায় আজও বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন করে তারা।এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেয়। এতে মাতৃত্বকালীন […]

পীরগাছায় শিক্ষার্থীর প্রশংসাপত্র ও নম্বরপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ

হারুন-অর-রশিদ বাবু(রংপুর ): রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একই বিদ্যালয়ের লাইব্রেরিয়ান এমদাদুল হক মিলনের বিরুদ্ধে শিক্ষার্থীর প্রশংসাপত্র ও নম্বরপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত বুধবার রংপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ভ্যানচালক মোহারম আলী। অভিযোগে মোহারম আলী জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তার […]

বরগুনা হানাদার মুক্ত দিবস আজ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : আজ ৩ডিসেম্বর। বরগুনার মানুষের কাছে এ শুধু একটি তারিখ নয় এটি অস্ত্রহীন বিদ্রোহ, সাহস ও আত্মত্যাগের প্রতীক। এই দিনের বীরদের প্রতি বরগুনাবাসী চিরঋণী। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় পুরো বরগুনা। মুক্তিযুদ্ধ চলাকালে বরগুনার বিভিন্ন এলাকায় পাকবাহিনী চালায় অমানবিক নির্যাতন, নারী নিপীড়ন ও নির্বিচারে হত্যাকান্ড। ১৯৭১ সালের ২৯ […]

চোখে দেখেন না, তবু ফেরি করে সংসার চালান অন্ধ মাবুদ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি মনোবল, যা হার মানায় শারীরিক অক্ষমতাকেও। সেই সত্যের জীবন্ত উদাহরণ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ছোট ডাঙ্গাপাড়ার অন্ধ আব্দুল মাবুদ। দু’ চোখের দৃষ্টি হারালেও অদম্য ইচ্ছাশক্তি আর আত্মসম্মান তাকে আজও ধরে রেখেছে নিজের কাজে, নিজের উপার্জনে। ৬৫ বছরের আব্দুল মাবুদ জন্ম থেকেই কম দেখতেন, এখন […]

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচিত পাকিস্তান

অনলাইন ডেস্ক ঘূর্ণিঝড় ডিতওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৫৬ জনের মৃত্যু, ৩৬৬ জন নিখোঁজ এবং সারাদেশে প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদোত্তীর্ণ ত্রাণ নিয়ে কলম্বোর সমালোচনার মুখে পড়েছে শেহবাজ শরীফের সরকার। এএফপি ও সিএনএনের সহযোগী সংবাদ মাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাকিস্তান থেকে […]

রূপগঞ্জে টেকনোলজিস্টদের শাটডাউন কর্মসূচীর আলটিমেটাম

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ): ১০ম গ্রেড না পেলে ৪ ডিসেম্বর থেকে ‘শাটডাউন’ কর্মসূচীর আলটিমেটাম দিয়েছেন রূপগঞ্জের টেকনোলজিস্টরা। দীর্ঘ দিনের বৈষম্য এই কর্মবিরতির মূল চালিকাশক্তি হলো বেতন কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অভিযোগ। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ৩১ বছর ধরে ১১তম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের জন্য ১০ম গ্রেড […]