৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার সচিবালয়ে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. জাহেদ বলেন, এ সিদ্ধান্তের ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। তিনি জানান, বাংলাদেশ […]

কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা সম্পন্ন

চট্টগ্রাম অফিস বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফস্থ শাহী মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী। জানাজায় অংশগ্রহণ করেন […]

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক দেশের বৃহৎ দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি’র সময়কাল কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে বিদ্যমান পরীক্ষা পদ্ধতি সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরকার। বিদ্যমান শিক্ষাক্রমের আওতায় পরীক্ষার বিষয় সংখ্যা যৌক্তিকীকরণ এবং পরীক্ষা গ্রহণের কর্মদিবস উল্লেখযোগ্য হারে কমাতে একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সম্প্রতি এক পত্রের মাধ্যমে […]

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না। নিশ্বাস নেওয়ার মতো পরিবেশ নেই। […]

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। এসময় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে […]

গরমে পুড়ছে দেশ, আর কদিন থাকবে

নিজস্ব প্রতিবেদক পাবনাসহ দেশের অনেকগুলো জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই প্রখর রোধ ও প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। মালামাল পরিবহন করতে গিয়ে ঘেমেনেয়ে উঠেছেন এক দিনমজুর। পাবনাসহ দেশের অনেকগুলো জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই প্রখর রোধ ও প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। মালামাল […]

নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত

মোঃ শাহ্ আলম মন্ডল : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার ছোট বোন সুমনা । বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ভাদুরিয়া সরকারি […]

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার

সুমন ভট্টাচার্য: ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় স‚ত্রে জানা যায়, সকালে বাঁশঝাড়ের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা […]

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

এমএকে. জিলানী(নাচোল)ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-শাখার সামনে বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলম এর নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মস‚চি পালন করেছেন সাধারণ গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল উপ-শাখার কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের গ্রাহক ও সচেতন নাগরিক অংশ নেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর […]

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের অভিযোগের বিষয়ে আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আগামী রবিবার (৭ জুন) নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আদালতে আসামিদের উপস্থিতিতে এই যুক্তিতর্ক […]