ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউন‚স। অধ্যাপক ইউন‚স ওসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান। আজ শনিবার সকালে […]

পাতি নেতাদের দৌরাত্ম্য শেষ হবে কবে?

গোলাম মোছাব্বির- দিন দিন বাংলাদেশের রাজনীতি হিংসাত্মক হয়ে উঠেছে। যার ফলে সুশীল সমাজের লোকেরা রাজনীতি করতে পিছপা হচ্ছে। আর এই সুযোগে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রামে শহরে, মহল­া বা ওয়ার্ডে পাতি নেতাদের আবির্ভাব ঘটেছে। স্থানীয় বা লোকাল পর্যায়ে পাতি নেতাদের দৌরাত্ম্যের ইতিহাস বহুকাল আগে থেকেই যা এখনও বিদ্যমান। তবে আগের দিনের পাতি নেতাদের এত […]

কেরাণীগঞ্জে ছাত্রদল নেতাকে ফাঁসাতে থানায় মিথ্যা অবিযোগ

নিজস্ব প্রতিবেদক- কেরাণীগঞ্জ মডেল থানাধিন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কে মারতে এসে উল্টো তার বিরুদ্ধেই মার-ধর ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ দায়ের করা হয়েছে । এইমর্মে মিডিয়া কর্মীদের কাছে অভিযোগ করেছেন হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মনির। আওয়ামী লীগের চাঁদাবাজ সন্ত্রাসী পলাতক খোকন মেম্বারের অফিসের পিয়ন ও আওয়ামী লীগের থানার যুগ্ন সম্পাদক শফিকের […]

বেগমগঞ্জে পুলিশের অভিযান একদিনে গ্রেফতার-১০

সানজিদা হক অনু (নোয়াখালী): নোয়াখালী জেলার বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানায়-১জন, সিআর পরোয়ানায়-৩জন, জিআর পরোয়ানা-১জন, নিয়মিত মামলায় -২জন, পুলিশ আইন-৩৪ ধারায়-৩জনসহ মোট-১০জন আসামী গ্রেফতার হয়েছে। আজ দুপুরে অফিসার ইনচার্জ,বেগমগঞ্জ মডেল থানার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়, জেলা পুলিশের দিক নির্দেশনা ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারী […]

জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। […]

গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ আবু জাফর মন্ডল ঃ গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, উম্মুক্ত পরিবেশ, নিয়মানুবর্তিতা ও একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করেন। সেই সাথে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার […]

কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২০২৫-২৬ অর্থ বছরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এবং শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল, শুকনা খাবার, ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন […]

তরুণদের উদ্যোক্ত হওয়ার পরামর্শ নোয়াখালীর মৎস খামারি আলাউদ্দিনের

‎নোয়াখালী প্রতিনিধি: ‎ তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন নোয়াখালী জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারি আলাউদ্দিন । তিনি বলেন, এতে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বেকারদেরকেও কর্মসংস্থান করা যায়। পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা যায়।। তাঁর মৎস্য চাষ প্রকল্পগুলোতে প্রায় ১০০ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। এর মাধ্যমে তিনি প্রায় ৫০টি পরিবারের দায়িত্ব নিতে পেরেছেন। […]

উত্তরবঙ্গ কাঁপছে শীতে দিনাজপুরে তাপমাত্রা ১১.৬ ডিগ্রিতে

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিকে শৈত্যপ্রবণ অঞ্চল পঞ্চগড়ের তেতুলিয়ায় একই সময়ে তাপমাত্রা নেমে এসেছে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা আজকের দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত। দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ […]

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১

অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। এরই অংশ হিসেবে […]