মঠবাড়িয়ায় ইউএনওর সহায়তায় শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছে হাত ভেঙে যাওয়া সেই বিথী

এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিথী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ডান হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিয়েছেন তার আপন চাচা। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিচ্ছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর জমিজমা সংক্রান্ত বিরোধের […]

বিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

মোঃ শাহ্ আলম মন্ডল(বিরামপুর): সারা দেশের ন‍্যায় দিনাজপুরের বিরামপুরে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‍্যালী ও র‍্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও […]

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মোঃ শাহ্ আলম মন্ডল : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাপ্তাহিক ছুটিসহ দুইদিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান। […]

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

বিশেষ প্রতিবেদক ২০২৫ সালে চট্টগ্রামে ভূমি মেলা উদ্বোধন অনুষ্ঠানে ফরিদা খানম, তিনি তখন চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেনফাইল ছবি: চট্টগ্রাম জেলা প্রশাসনের ফেসবুক পেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে […]

সিরাজগঞ্জে অটো টেম্পো, অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জে জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ–১৯৮৫) এর এি-বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জ অডিটোরিয়ামে ইউনিয়নের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন এবং […]

ভান্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ভান্ডারিয়া পৌর অডিটোরিয়ামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে […]

কাঠালিয়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্থানীয়’রা। অভিযোগ ও স্থানীয় স‚ত্রে জানাযায়, উপজেলার প‚র্ব ছিটকি এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি রাস্তা ও খালের পাশের জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা শহিদুল […]

কলাপাড়ায় অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে ইউএনও’র তালা

এস এম আলমগীর হোসেন (কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত অনির্বাণ মডেল স্কুল সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন। এ সময় ইউএনও কাউছার হামিদ জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কয়েকজন শিক্ষার্থীর এসএসসি […]

শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত-১

মশাহিদ আহমদ(মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষেও হামলায় এমদাদুল হক চৌধুরী জিয়াদুল নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । বুধবার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া চকগাঁও এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় আহতের বড় ভাই সদরুল হক চৌধুরী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ৩জনের নাম উল্লেখ করে একটি লিখিত […]

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি সভা

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহ, বুধবার (২২ এপ্রিল) ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক-প্রস্তুতিম‚লক এক গুরুত্বপ‚র্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসকবৃন্দ, ডিজিএফআই ও এনএসআই’র বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের […]