বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ আসাদুজ্জামান : উৎসবমুখর পরিবেশে বরগুনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শিমুলতলা মাঠে দিনব্যাপী নানা কর্মস‚চির আয়োজন করা হয়। স‚র্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের স‚চনা হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’-এর সুরে নতুন বছরকে বরণ করে নেন উপস্থিত দর্শক-শ্রোতারা। […]

বরিশালে উৎসবমুখর পরিবেশ বাংলা নববর্ষ উদযাপিত

বরিশাল ব্যুরো: বরিশালে উৎসবমুখর পরিবেশ, লোকজ ঐতিহ্যের বৈচিত্র্য এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে নগরীজুড়ে বইছে বর্ণিল আনন্দধারা। মঙ্গলবার ভোরে নতুন বছরকে বরণ করে নিতে উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটকের যৌথ উদ্যোগে বিএম স্কুল মাঠে আয়োজন করা হয় প্রভাতী অনুষ্ঠান। স‚র্যোদয়ের আগেই পরিবার-পরিজন নিয়ে লাল-সাদা ও বর্ণিল […]

নাজিরপুরের এক স্কুলে ৪ শিক্ষকের শিক্ষার্থী ৫ জন!

মোঃ দেলোয়ার হোসেন (নাজিরপুর) : ৪জন শিক্ষকের ৫ জন শিক্ষার্থী, ছুটির দিনেও উত্তোলন করা হয়েছে পতাকা, স্কুলঘেঁষে গরুঘর, শ্রেনী কক্ষের তালায় ধরেছে মরিচীকা, ভাঙা টিনের বেড়ার ফাঁক থেকে উকি দিয়ে দেখা গেলো ক্লাসরুমে নির্মাণ সামগ্রী, একটি কক্ষে এলোমেলো ৩-৪টি বেঞ্চ, লাইব্রেরীর চেয়ে পাশে থাকা গরুর গোয়াল ঘরটি পরিস্কার। এখানে পাঠদান হয় দেখা বোঝার উপায় নাই। […]

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আক্তারুল ইসলাম : সাতক্ষীরা অঞ্চলে ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) সাতক্ষীরা শাখায় আনুষ্ঠানিকভাবে ১৩ এপ্রিল সোমবার বেলা ১২.৩০ মিনিটে সাতক্ষীরা অঞ্চলে প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত […]

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক- ১

মোঃ আসাদুজ্জামান : বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান […]

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি, অতঃপর…

নিজস্ব প্রতি‌বেদক পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই বিপদ ডেকে আনলেন এক মাদক কারবারি। বরিশালের গৌরনদীতে অভিযান চলাকালীন প্রায় ১০-১২ পিস ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েন সানোয়ার হোসেন (৩৫)। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রা‌তে পু‌লিশ জা‌নায়, সানোয়ার হোসেন তা‌দের হেফাজ‌তে হাসপাতালে চি‌কিৎসা নি‌চ্ছেন। এর আগে রবিবার […]

হাম ও উপসর্গে আরো ৭ মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। ৮২ জনের হাম শনাক্ত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে […]

সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির

জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের আয়োজিত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা […]

৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে নিশ্চিত করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনা পার্কে বাংলা নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য […]

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি। উপদেষ্টা জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে […]