জেলা প্রশাসকের গণশুনানি থেকে মিলছে দ্রুত বিচার, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী

মোঃ আসাদুজ্জামান : জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা পারিবারিক, সামাজিক নানা অভিযোগ শুনতে জেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহেই বসছে গণশুনানি। যেখান থেকে মিলছে দ্রুত বিচার ও নগদ অর্থ সহায়তা। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, আবেদনের প্রেক্ষিতে শুনানিতে অংশ […]
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে পরিচ্ছন্নতা অভিযান

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ): ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং বাসা ও কর্মস্থল পরিষ্কার রাখার মাধ্যমে এ রোগের বিস্তার রোধ […]
নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

এমএকে.জিলানী(নাচোল): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানাপুলিশ। নাচোল থানার ওসি(তদনমশ) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই আব্দুল হাই এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত সোয়া ১০ টায় ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিক্টনের আমবাগানে অভিযান পরিচালনা করে। ওই সময়(১৭ পুরিয়া) ৩ গ্রাম […]
লন্ডন হোয়াইটচ্যাপেলের উন্নয়নে নির্ভরতার নাম: শাহ সুহেল আমীন

মোঃসিফন মিয়া (লন্ডন থেকে): হোয়াইটচ্যাপেল আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি বাসস্থান সংকট, অপরাধ ও অসামাজিক কার্যক্রম, অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসেবার ঘাটতি। এই বাস্তবতায় একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও জনমুখী নেতৃত্বের প্রয়োজন, যিনি শুধু প্রতিশ্রুতি দেবেন না, বরং কাজের মাধ্যমে পরিবর্তন আনবেন। এমন একজন প্রার্থী হলেন কাউন্সিলর পদপ্রার্থী শাহ সুহেল আমীন। শাহ সুহেল আমীন শুধু একজন রাজনীতিবিদ নন, […]
সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দালালচক্র ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

রবিউল ইসলাম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্র ও ঘুষ বাণিজ্যের অভিযোগ আবারও সামনে এসেছে। এ ঘটনায় বিতর্কিত সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথের একটি বক্তব্য নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক প্রশ্নের জবাবে দুলাল চন্দ্র দেবনাথ বলেন, “দালাল ছাড়া ভূমি অফিস চলে না।” তার এই বক্তব্যে সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে […]
ঘোড়াঘাটে ১৬৭১ লিটার ডিজেল জব্দ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত সালাম ভলকানাইজিং নামক একটি দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় দোকান থেকে […]
লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি-এর স্থলাভিষিক্ত হলেন। ২৯ মার্চ ২০২৬ কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন। লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে […]
ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মঠিমঠক সীমু (শিমলা) ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর হিলি শহরে বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। […]
পিরোজপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : জেলার স্বরূপকাঠিতে একটি পরিবারকে বসতবাড়ি থেকে উৎখাতের চেষ্টায় প্রতিপক্ষ সুব্রত গং প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের মামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ভাবে হয়রানী করছেন। স্বরূপকাঠি পৌর এলাকার আচার্য্যপাড়া (১নং ওয়ার্ডের) বাসিন্দা এ ঘটনায় ভুক্তভূগী দুলাল আচার্য্য এ অভিযোগ করেছেন। মঙ্গলবার সকালে দৈনিক পিরোজপুরের কথা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। […]
অস্তিত্ব সংকটে বরিশাল নগরীর জেল খাল

মোঃ সুমন হাওলাদার : নগরীর প্রাণ হিসেবে পরিচিত ‘জেল খাল’ এখন অস্তিত্ব সংকটে। খালের পাড় ঘেঁষে সরকারি জমিতে একের পর এক গড়ে উঠছে অবৈধ বহুতলা ভবন। নথুল্লাবাদ থেকে শুরু করে শ্মশান ঘাটের ব্রিজ, নাজিরের পুল হয়ে কীর্তনখোলা নদী পর্যন্ত বিস্তৃত এই খালের দুই পাশে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে নির্মাণযজ্ঞ। অভিযোগ উঠেছে, বরিশাল সিটি কর্পোরেশনের […]