নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, মফিদুল আলম খান, কেন্দ্রীয় নেতা ফয়েজ আহমেদ, নুরুল হুদা বাবু, আব্দুল আলীম, জাকির হোসেন, ফয়সাল আহমেদ পলাশ, মনিরুজ্জামান মানিক প্রমূখ।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, রাজনীতি সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম