নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রæত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এর আগে, সোমবার মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ৩০ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রæত ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী। এ সময় খাল দখলকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই এলাকায় (শুভাঢ্যা খাল এলাকা) ভ‚মিদস্যুর সংখ্যা বেশি। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। খাল দ‚ষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গঙে তুলতে হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খালের পাড় যেন দখল না হয়, সেজন্য ঢালাই করে দেওয়া হবে।