রূপগঞ্জে কলেজে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া সরকারি কলেজে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবির। (১৪ সেপ্টেম্বর) বিকালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উক্ত হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে কলেজ শাখা ছাত্র শিবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন বলেন, কলেজ শাখা ছাত্রদলেরচঞ্চল প্রধান,মাহবুব ভূইয়া,লিখন প্রধানসহ ১০ থেকে ২০ জন সন্ত্রাসী হামলা চালায়। তিনি বলেন,ছাত্রশিবির সর্বদা শান্তিপুর্ণ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু দুঃখজনকভাবে একটি বিশেষ মহল তা সহ্য করতে না পেরে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মলে উপস্থিত ছিলেন মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাইনুল হাসান শান্তইমরান হাসান,মোঃ শাহিন আকন্দ,মোঃ শুভ সরকার,আরাফাত হোসেন আরিফ আজারুল ইসলাম নাহিদসহ আরো অনেকে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ