দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মোঃ অমিত হাসানঃ রাজধানীর দক্ষিনখানের প্রেম বাগান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনুমানিক ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোঃ মিনহাজ। আজ ২৯ অক্টোবর বুধবার আনুমানিক সকাল ১১.৩০ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, নিহত শিশু মিনহাজ প্রেমবাগান এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতো। সকাল বেলা দোকান থেকে রাস্তা পাড় হওয়ার […]

মুকসুদপুরে দুই কৃষি অফিসার ভাইয়ের যোগসাজশে পুষ্টি বাগানের বরাদ্দ আত্মসাৎ 

শাহীন মুন্সী(গোপালগঞ্জ): মুকসুদপুর উপজেলার কৃষি অফিসার বাহাউদ্দিন সেখ  ও তার আপন মামাতো ভাই উপ-সহকারী কৃষি কর্মকর্তা বশির আহমেদ মোল্লা (দুই ভাই) এর যোগসাজশে ৫শ এর অধিক পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামত প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কৃষকদের জন্য আসা বরাদ্দ আত্মসাতের ঘটনা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে কৃষি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনা-সমালোচনা […]

রূপগঞ্জে বিএনপি নেতা আনোয়ারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ ওরফে আনোয়ার ভূঁইয়ার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। অবৈধভাবে জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রতিবাদে প্রকৃত জমির মালিক ভুক্তভোগী মোজাহারুল হক শহীদ রূপগঞ্জ থানায় ইউসুফগঞ্জ এলাকার আহসান উল্লাহ মাস্টারের ছেলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ […]

আগুনের লেলিহানে জ্বলছে দেশ!

নাশকতা- ষড়যন্ত্র নাকি নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার আগুন? মোঃ অমিত হাসানঃ বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক ভাবে ঘটছে অগ্নিকান্ডের ঘটনা। একের পর এক এধরনের অনাকাঙ্খিত  ঘটনায় দেশ যেন এক অদৃশ্য আতঙ্কে জর্জরিত। রাজধানী থেকে শুরু করে বন্দর, শিল্প এলাকা, এমনকি প্রশাসনিক স্থাপনাতেও ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা । ঘটনা সূত্রে জানা যায়,গত ১৫ অক্টোবর মিরপুরের কেমিক্যাল […]

ভান্ডারিয়ায় বহু মামলার আসামীকে মেয়র ঘোষনা এলাকাবাসীর মাঝে ক্ষোভ : শপথ না পরানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক : ভান্ডারিয়ায় বহু মামলার আসামী ও ফ্যাসিষ্ট সরকারের দোসর মহিবুল হোসেনের পক্ষে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখার সংশোধনী বিজ্ঞপ্তি নং ১৭,০০,৭৯০০.০৩৫.৪৬.০৩৯.২০-২২৬ মতে জানাযায়,বিজ্ঞ নির্বাচনি ট্রাইব্যুনাল, পিরোজপুর এ দায়েরকৃত নির্বাচনি মামলা নং ০১/২০২৩ এর ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আদেশ অনুযায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌরসভার […]

দৈনিক প্রলয়ের নতুন পথে অগ্রযাত্রার সাফল্যের এক বছর

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ এক বছরের পথচলা শেষে আজ এক অনন্য অর্জনের দিগন্তে পৌঁছেছে দৈনিক প্রলয় । প্রতিষ্ঠার শুরু থেকে পাঠকের আস্থা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যে দেশের পাঠকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বিশেষ মুহূর্তে আমরা ফিরে দেখি আমাদের সাফল্যের গল্প, পাঠকের ভালোবাসা এবং আগামী দিনের স্বপ্ন। দৈনিক প্রলয় […]

বেকারত্বের অভিশাপে বাড়ছে অপরাধ

মোঃ অমিত হাসান ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট নানা ধরনের সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। রাজনৈতিক অস্থিরতা, বিদেশি বিনিয়োগের ঘাটতি, উৎপাদন খাতে স্থবিরতা এবং বৈদেশিক মুদ্রার সংকট—সব মিলিয়ে অর্থনীতির এক ভয়াবহ দুর্দশা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শ্রমবাজারে। কর্মসংস্থানের অভাব দিন দিন তীব্র হয়ে উঠছে, বিশেষত তরুণ প্রজন্মের জন্য। যারা […]

জামায়াতের কৌশলী মারপ্যাঁচে দিশেহারা বিএনপি

মোঃ অমিত হাসান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন চব্বিশের গন-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে সবসময়ই উত্তাল ও অনিশ্চয়তার ভেতর দিয়ে চলেছে। একদিকে ক্ষমতাসীন দল তাদের অবস্থান শক্তিশালী করে রেখেছে অন্যদিকে বিরোধী শিবির নিজেদের টিকে থাকার জন্য নানা কৌশল খুঁজছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হলো জামায়াতের পুনরুত্থান এবং বিএনপির অবস্থানগত দুর্বলতা। বহু বছর নিষিদ্ধ অবস্থায় থাকার পর জামায়াত […]

ফ্যাসিস্ট দোসর দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান লেবুর সাতকাহন

মিজানুর রহমান সুমনঃ  গত ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময় এই দেশের প্রতিটি জনসেবামূলক অধিদপ্তর গড়ে উঠেছিল দুর্নীতির স্বর্গরাজ্যে। এর মধ্যে অন্যতম দূষিত প্রতিষ্ঠান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যেখানে সরকারী সেবার আড়ালে জনগণের টাকায় বেতনভুগী কর্মকর্তারাই জনগনের সেবাদাতা হওয়ার পরিবর্তে দুর্নীতির কালো ছায়ায় জনগণদের জিম্মি করে নিজেদের নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে পরিণত হয়েছে দুর্নীতিবাজ ভক্ষকে। […]

কাজী নজরুলের কাব্য ও গানে ‘মৃত্যু ভাবনা’

ড. হাফিজ রহমান বাংলা সাহিত্যের আকাশে যুগ যুগ ধরে উজ্জ্বল আলোর মতো দীপ্তিমান, অমর কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যু দিবস। আমাদের দোয়া, আল্লাহ উনাকে ভালো রাখুন। ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত হলেও তার কাব্য ও গানের ভেতরে শুধু বিদ্রোহ নয়, ছিল গভীর আধ্যাত্মিকতা, প্রেম, মানবতাবোধ ও মৃত্যুচিন্তা। মৃত্যুকে তিনি কখনও ভয়ঙ্কর অন্ধকার হিসেবে দেখেননি; বরং […]