নবীনগরে চলছে নামহীন-নিবন্ধন বিহীন এনজিও লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা

নিজস্ব প্রতিবেদক : সাভারের নবীনগরের কুরগাঁও পুরাতন পাড়াএলাকায় চলছে নামহীন-নিবন্ধন বিহীন এনজিও। এই নামবিহীন অর্থলগ্নি প্রতিষ্ঠানটির সরকারিভাবে নেই কোন নিবন্ধন। সমবায় অফিস, সমাজসেবা অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কোথাও থেকে তাদের কোন নিবন্ধন নেওয়া হয়নি। অথচ এলাকার সহজ-সরল দরিদ্র জনগোষ্ঠীকে মোটা অংকের লাভের প্রলুব্দ করে সদস্য বানিয়ে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যে কোন সময় শটকে […]
তাঁতীলীগ নেতাকে ছেড়ে দিয়ে সংবাদকর্মী’কে গ্রেপ্তার করল ওসি

কক্সবাজার প্রতিনিধি : বিশেষ অভিযানের সময় উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন সিকদার’কে আটকের পর ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ।একই রাতে তানভীর শাহরিয়া নামে স্থানীয় এক সংবাদকর্মী’কে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দিবাগত রাত ২ টার দিকে তানভীর কে উপজেলা সদরের ফলিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর আগে রাত ১১ টার দিকে […]
বাড্ডায় ক্যাসিনো সোহেলের নেতৃত্বে চলছে জমজমাট জুয়ার আসর

মোর্শেদ মারুফ : রাজধানীর গুলশানে ঐতিহ্যবাহী বাড্ডা জাগরণী সংসদ ক্লাবে দীর্ঘদিন ধরে চলে আসছে জমজমাট জুয়ার আসর। নিম্ন আয়ের সাধারণ মানুষের কষ্টে উপার্জিত অর্থ শুষে নেয়া কাটাকাটি বা ফ্ল্যাশ জুয়া চলে রাতভর জুড়ে। আরও দুঃখজনক বিষয় হলো যে, এই জুয়ার বোর্ড পরিচালনা করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের পদধারী নেতা সোহেল […]
চাঁদা নিতে গিয়ে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ এক ডজনেরও […]
বরগুনায় ভেজাল বিরোধী অভিযান

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): খাদ্যে ভেজাল দিয়ে রং বে-রঙের ডিজাইন করে ক্ষতিকারক রং মিশিয়ে আকর্ষণ বাড়িয়ে শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছে। এ খাবার অনেক সময় বয়স্করাও খেয়ে থাকে। যা শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। বাড়তে পারে ক্যান্সার ও মৃত্যুঝুঁকি।এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) বরগুনা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এ […]
বেকারত্বের অভিশাপে বাড়ছে অপরাধ

মোঃ অমিত হাসান ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট নানা ধরনের সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। রাজনৈতিক অস্থিরতা, বিদেশি বিনিয়োগের ঘাটতি, উৎপাদন খাতে স্থবিরতা এবং বৈদেশিক মুদ্রার সংকট—সব মিলিয়ে অর্থনীতির এক ভয়াবহ দুর্দশা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শ্রমবাজারে। কর্মসংস্থানের অভাব দিন দিন তীব্র হয়ে উঠছে, বিশেষত তরুণ প্রজন্মের জন্য। যারা […]
সরকারি নিয়ম উপেক্ষা করে এটিও ইউসুফের রমরমা ব্যবসা

নিসা আক্তার দিনা : গোপালগঞ্জে সরকারি নিয়ম নীতি উপেক্ষা ও অর্পিত দায়িত্ব পালন না করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রমরমা ব্যবসা করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা অফিসার (এটিও) কে. এম. ইউসুফের রিুদ্ধে। কোটালীপাড়া উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই শিক্ষা কর্মকর্তা তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ […]
দত্তপাড়ায় মাদকবিরোধী অভিযান দুইজনের দন্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের […]
দাগনভূঞায় ১১ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

সানজিদা হক অনু(নোয়াখালী): ফেনীর দাগনভূঞা থেকে ১১হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, মো.ওমর ফারুক ওরফে বুলেট ফারুক (৪৪) সাইফুল ইসলাম সুজন (৩৬)। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফেনীর দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির ৫ […]
গাজীপুর চৌরাস্তা কাঁচা বাজার নিয়ে সিন্ডিকেটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত কাঁচামালের আড়ৎ।যাহা হক মার্কেট নামে পরিচিত। গত কয়েকদিন আগে এই বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪০টি দোকান। এদের পাশে দাঁড়ায়নি কোন সংস্থা কোন প্রতিষ্ঠান ও মালিকপক্ষ। এ বাজার ও বাজারের জমি সংক্রান্ত ব্যাপারে বিগত কয়েক বছর আগে সংবাদ প্রকাশ করে মিথ্যা মামলায় জর্জরিত […]