সিরাজগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে ৩ মাস করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির […]
গাইবান্ধায় নির্মাণাধীন প্রতিমা ভাংচুরের অভিযোগ

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা) : গাইবান্ধা সদর উপজেলা দাড়িয়াপুরে একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার দিবাগত-রাত ছয়ানি মাঝিপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সভাপতি মিঠু চন্দ্র দাস বলেন,আসন্ন ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু। আমাদের প্রতিমা তৈরির কাজ চলমান আছে। আমার […]
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সেই ফারিয়াসহ তিনজন কারাগারে

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে সেই ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারিয়া গত ২৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচার বাড়ির নিচে বিক্ষোভে স্লোগান দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব […]
ময়মনসিংহে আলোচিত মোবাইল ছিনতাইকারী গ্রেফতার

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) : ময়মনসিংহ নগরীর কাচারীঘাট বুড়াপীর মাজার এলাকায় আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত জসিম নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।জানা যায়, কয়েকদিন আগে রাতের বেলায় বুড়াপীর মাজারের সামনে এক তরুণী মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে এক যুবক ধাক্কা মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এতে ওই […]
বিরামপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিরামপুর পৌর শহরের ধানহাটি মোড়ের পূর্ব দিকে এক পুকুর থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জানা জায়, শনিবার বিরামপুর পৌর শহরের সাপ্তাহিক হাটবার হওয়ায় দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা বিরামপুর গোহাটে আসে এবং ধানহাটির আশেপাশে যানবাহনে গরু-ছাগল […]
ময়মনসিংহে প্রতারনার ফাঁদে কলেজছাত্র আইফোন-ল্যাপটপ ও নগদ টাকা লুট

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ): ময়মনসিংহে ফেসবুকে সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন নাজমুল হাসান নাঈম (১৯) নামে এক কলেজছাত্র। এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো- সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা […]
সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর জায়গা ও সরকারী খাস জমিতে আল- মোস্তফা কোম্পানির পক্ষে বালু ভরাট করার অভিযোগ উঠেছে । স্থানীয় বিএনপির নেতা আপন দুই ভাই এ ভরাট কাজ করছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে এ জমিগুলো দখল […]
রূপগঞ্জে পাউবো’র জমি গিলে খাচ্ছে এসিআই সল্ট: প্রশাসন নিরব

মোঃ আবু কাওছার মিঠু(রূপগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এসিআই সল্ট কোম্পানির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলের অভিযোগ রয়েছে। এসিআই সল্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে পাউবোর ২২১ শতাংশ জমি দখল করে কারখানা পরিচালনা করছে। অনুসন্ধানে জানা যায়, এসিআই সল্ট লবন কোম্পানিটি পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৮ বিঘা জমি […]
রংপুরে শিক্ষার্থী হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

হারুন-অর-রশিদ বাবু(রংপুর): রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের নিচপাড়ায় শ্বশুরবাড়িতে শিক্ষার্থী আয়েশা পারভীন সুখিকে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় সাতদিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা না হলে কাউনিয়া থানা ঘেরাও করার আলটিমেটাম দেয়া হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানাধীন গোল্ডেনের ঘাট এলাকায় ধুমেরপাড় সিনিয়র আলিম মাদ্রাসা ও […]
সেন্টমার্টিন উপক‚ল থেকে ৪০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সমুদ্র উপক‚লে বঙ্গোপসাগর থেকে ৪০ জেলে মাছ শিকার করে ফিরছিলেন। পথে ৫টি ফিশিং বোটসহ ছেলেদের অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-প‚র্ব সাগরে এ ঘটনা ঘটে। টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ ঘটনা […]