হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো হাজী সেলিমকে

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবু […]
নির্বাচন বানচালের জন্য নুরকে আহত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য সাবেক ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুর্নবাসন করার জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ পৌর শহরের থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে […]
বরগুনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি। এ উপলক্ষে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বরগুনা শহরের টাউন হল সড়ক থেকে এক বর্নাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের হয়ে বরগুনা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম […]
কলাপাড়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া): বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও […]
প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে যা বললেন ৭ দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক […]
পতিত সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে-টুকু

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপি সহ দলীয় নেতাকর্মীরা জনগণের রক্ত ঘামে কষ্টার্জিত সম্পদ লুটপাট করে,শোষণ করে বিদেশে পাচার করে এক একজন ভোগ বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে। জনগণের প্রকৃত ম্যান্ডেড ছাড়া জোড়জুলুম করে ক্ষমতা আকাঁড়িয়ে ধরে লুটপাট করে তারা […]
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি অল্পের জন্য বেঁচে গেল ১৮ জেলে

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড়ে সাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা মাঝি-মাল্লাসহ ১৮জেলেকে জীবিত উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার […]
স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু (৫৫)কে গেপ্তার করেছে সিআইডি। সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সোমবার দিবাগত গভীর রাতে তাকে তার নিজ এলাকা নারিন্দা থেকে গ্রেপ্তার করে সিআইডি। উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ […]
জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই জাতীয় নির্বাচন দিতে হবে

হারুন-অর-রশিদ বাবু: রংপুর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন সঠিক হবে না বলে মন্তব্য করেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী”র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, “নির্বাচনের আগেই এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।” মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা ও মহানগর জামায়াতের কার্যালয়ে রংপুর–দিনাজপুর ‘অঞ্চলে […]
রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের লংমার্চ

হারুন-অর-রশিদ বাবু(রংপুর): রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’য় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে গ্রেফতারের দাবিতে ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা না হলে রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলকারীরা। মঙ্গলবার দুপুর সাড়ে […]