রূপগঞ্জে টাইগার সিমেন্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট

মোঃ আবু কাওছার মিঠু : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস […]
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তিনি বলেন, “শরীরের ১০০ ভাগ পুড়ে যাওয়া শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।”শামীমের বড় ভাই […]
নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

নোয়াখালী প্রতিনিধি : শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির […]
নাচোলে আইনশৃংখলা কমিটির সভা

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আইনশৃংখলা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। উল্লেখ্য, এ বছর নাচোল উপজেলার চারটি ইউনিয়নে ১৬টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা পালিত হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপণ, নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপণ, বিকল্প […]
দুর্গাপূজাকে ঘিরে গুজব ছড়ালেই ব্যবস্থা: র্যাব মহাপরিচালক

হারুন-অর-রশিদ বাবু, রংপুর: শারদীয় দুর্গাপূজা-২৫ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান (বিপিএম, পিপিএম, এনডিসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুফুর সাড়ে ১২টায় রংপুরের তালতলা নবাবগঞ্জ রোডে করুনাময়ী […]
গাইবান্ধায় বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলা বিএনপি দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে,২৩ শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে শুভ সূচনা করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক নুরুল আজাদ মন্ডলের […]
সাঘাটায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

মোঃজিল্লুর রহমান সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল […]
সাতক্ষীরায় মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন

আক্তারুল ইসলাম (সাতক্ষীরা): সাতক্ষীরার ৪ শত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা হঠাৎ এ বছর জেলা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়ায় প্রতিবাদে আবারও আয়োজনের দাবীতে সাতক্ষীরায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও আয়োজনে প্রাক্তন মন্ত্রী ডা. আফতাবুজ্জামান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার […]
মঠবাড়িয়ায় সাংবাদিকদের নামে রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি

এজাজ উদ্দিন: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় সাংবাদিকদের আসামি করে হয়রানি করে আসছে একটি চাঁদাবাজ চক্র। এতে সকল মহলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার ধানীসাফা ইউনিয়নের করিম আকন বাজারে বিএনপির অফিস ভাংচুর এর ঘটনায় মিজানুর রহমান নামে এক বিএনপির কর্মী বাদী হয়ে এজাহার নামীয় ৪২ জন আওয়ামী লীগের নেতা কর্মী ও অজ্ঞাত নামা […]
রাজশাহীতে যুবদল নেতার নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ

রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান বাঁধনের নামে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর সুইপেনের মোড়ে নিজস্ব চেম্বারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।লিখিত বক্তব্যে বাঁধন […]