বাউফলে অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর বাউফল উপজেলার একটি দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ-পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটির হাত-পা ও মাথা নেই। পাশে পড়ে ছিল একটি নীল রঙের শিশুর প্যান্ট। প্রত্যক্ষদর্শীদের মতে, […]
ভোলায় একদিনে ইমাম খুন, নদী থেকে মরদেহ উদ্ধার, দুই শিশুর মৃত্যু

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ভোলা জেলা সদর ও তজুমদ্দিন উপজেলায় শনিবার (৬ সেপ্টেম্বর) একদিনেই একাধিক মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস, ইসলামি ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী […]
রাজধানীতে হালকা বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে নগরবাসী গরমের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন। আবহাওয়া অধিদপ্তরের প‚র্বাভাসে বলা হয়েছে, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-প‚র্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে […]
বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই ছিনতাইকারীদের অভয়ারণ্য এখন উত্তরা

আমাদের কন্ঠ ডেস্ক: রাজধানী উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এলাকা এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। প্রকাশ্য ঘটছে চুরি- ছিনতাইয়ের ঘটনা। ফলে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে একধরনের আতঙ্ক। তবে সাম্প্রতিক সময়ে উত্তরায় সংঘটিত অপরাধের বেশিরভাগ অপরাধী পার্শ্ববর্তী এলাকা গাজীপুর ও টঙ্গী এলাকার কর্মহীন শ্রমিক বলে জানা গেছে। তথ্য বলছে, গত বছরের জুলাই […]
ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বরগুনায় শোভাযাত্রা ও পথসভা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার একশন এইড বাংলাদেশ, সাকো, প্রান্টজন ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ডোক্যাপের ব্যবস্থাপনায় আয়োজিত শোভাযাত্রাটি বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক পথসভা […]
ড. ইউনুসের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউন‚সের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে দাবি করে সরকারের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে জোটের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের নেতারা। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড […]
দুর্নীতির চাদরে মোড়ানো জিসিসি’র তিন বিভাগের প্রধান সুদীপ বসাক

মো: জহিরুল ইসলাম, গাজীপুর: দুর্নীতি, অনিয়ম করেও এক রহস্যময় শক্তিতে সব আমলেই বেকসুর খালাস! আমলনামায় দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরিসহ নানা অভিযোগে অভিযুক্ত সুদীপ বসাককে চট্টগ্রাম থেকে গাজীপুর সিটি করপোরেশনে বদলি করা হয় ২০২২ সালে। দুর্নীতির চাদরে মোড়ানো তত্তবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। এ কর্মকর্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত তত্তবধায়ক প্রকৌশলী ও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব […]
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ডের উত্তর […]
পাথরঘাটায় যৌথ বাহিনীর তল্লাশী অভিযান

জেলা প্রতিনিধি(বরগুনা): আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাথরঘাটা উপজেলা শহরের গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী। রবিবার সকাল ১০টার দিকে লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাকের নেতৃত্বে নৌবাহিনীর ১৩ সদস্যের একটি টিম এবং পাথরঘাটা ট্রাফিক পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ১৫০টি মোটরসাইকেল, ৩০টি ইজি বাইক, ০২টি মিনি ট্রাক, ০২টি মাইক্রোবাসে তল্লাশী করে এবং […]
সামাজিক আধিপত্য বিস্তারের জেড়ে কৃষককে কুপিয়ে জখম

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ): ঝিনাইদহ সদর উপজেলার ফুলসন্ধি ইউনিয়নের মাড়ন্দী বন কুমড়াপাড়ায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আকিদুল বিশ্বাস (৫০) নামের এক কৃষককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন আকিদুল । পথিমধ্যে একদল সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে সে সময় তাকে উদ্ধার […]