বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে হতদরিদ্র পরিবারের কলার বাগান কেটে ফেলার অভিযোগ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুরে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে হতদরিদ্র এক পরিবারের দখলে থাকা জমিতে লাগানো প্রায় একশত কলার গাছ, কয়েকটি সজনে গাছ ও অন্যান্য ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোছাঃ রাজিয়া গত বৃহস্পতিবার বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী মোছাঃ রাজিয়া (৫৫) বিরামপুর […]
যন্ত্রপাতি কেনার নামে লাখ লাখ টাকা উধাও মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা পরিষদে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে । স্থানীয় বাসিন্দাদের দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরঞ্জাম ক্রয়ের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগে উল্লেখ […]
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট। পত্রিকাটির ডিক্লেয়ারেশনে এক নাম, প্রিন্টার্স লাইনে অন্য নাম এনিয়ে পাঠকের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন । জানা যায়,যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে প্রকাশিত দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকাটির প্রকাশনা কেন বন্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। […]
বরগুনায় ৯টি গাঁজাগাছসহ কিশোর গ্রেফতার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে এক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ির আঙিনা থেকে রোপণ করা ৯ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। বরগুনার নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহর নির্বাচনী ইশতেহার মাদকের গোড়া থেকে নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়নে একের পর এক অভিযানে ধরাশায়ী হয়ে পড়েছে মাদক ব্যবসায়ীরা। বরগুনা পুলিশ সুপারের করা […]
সুন্দরগঞ্জের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন এমপি অধ্যাপক মাজেদুর রহমান

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় এমপি জননেতা অধ্যাপক মাজেদুর রহমান । শনিবার( ৭ মার্চ) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর ভাঙ্গনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।পরে তিনি মির্জাপুর ঘাটে উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দেন।তিনি বলেন,স্বাধীনতার ৫৫ বছরে সুন্দরগঞ্জে রাস্তাঘাটসহ উন্নয়নমুলক কাজ হয়েছে মাত্র ৩৫ %। […]
ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামানের দুর্নীতি ও রয়েছে নিজস্ব সিন্ডিকেট

স্টাফ রিপোর্টারঃ ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ, বুধবার রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবোর বাসিন্দা জনৈক মোঃ সালাউদ্দিন মিয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে সালাউদ্দিন মিয়া উল্লেখ করেন, মুহাম্মদ আসাদুজ্জামান একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি দুটি পদ ১। সচিব ও […]
রংপুরে ক্যাবল ওয়ান অফিসে হামলার অভিযোগে সংবাদর সম্মেলন

হারুন-অর-রশিদ বাবু, রংপুর রংপুরে ক্যাবল ওয়ান অফিসে হামলা ও ডিশ লাইনের ফিড নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট ঘটনাকে আওয়ামী লীগের উস্কানি এবং পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা বলে অভিযোগ করেছেন রংপুর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে গালিব তার ডিশ […]
ময়মনসিংহে শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের শিশুর পা ভাঙার অভিযোগ

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) ময়মনসিংহ জেলার দাপুনিয়া এলাকায় অবস্থিত ডাঃ হাবিবুর রহমান আইটি স্কুল এন্ড কলেজ–এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ৭ বছরের শিশু ওমরের পা ভেঙে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি পায়ে ব্যান্ডেজ নিয়ে তীব্র যন্ত্রণা সহ্য করে দিন কাটাচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ভুক্তভোগী শিশুটির পিতা মোঃ জাহাঙ্গীর আলম গত […]
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর) দিনাজপুরের ফুলবাড়ীতে বালু বহনকারী ট্রাক্টর উল্টে রাসেল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট সড়কের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক্টরটি বদরগঞ্জের নাগেরহাট […]
একদিন বন্ধের পর হিলি বন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর) ভারতে হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে থেকে দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়। এর আগে বুধবার (৪ মার্চ) ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হোলি […]