ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি ভিত্তিহীন- ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারী শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপ‚র্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার তথ্য সম্প‚র্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি। সেইসঙ্গে ‘অপপ্রচারের’ তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ছাত্রশিবির। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, […]

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয়-ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার। ফখরুল […]

নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

সানজিদা হক অনু (নোয়াখালী প্রতিনিধি ) নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩ বস্তা চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার উপজেলার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির […]

১৮ সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আমাদের কন্ঠ ডেস্কঃ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্ত‚জা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। […]

বরগুনায় ১২ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. সাইফুল রহমান জামিন না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন—বরগুনা আইনজীবী […]

কোনোভাবেই জনগণের বিপক্ষে যাবেন না- ডা.জাহিদ

সুমন ভট্টাচার্য ( ময়মনসিংহ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা হম্মি-তম্ভি করেন, কর্তৃত্ববাদীতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তারা মনে রাখবেন নিরঙ্কুশ কেবল মহান রাব্বুল আল আমিন। এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাবেন না। সোমবার(১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ টাউনহল মুক্তমঞ্চে বিএনপির ৪৭তম […]

গাইবান্ধায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সোমবার গাইবান্ধায় উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী । কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, প্রমিক দল, […]

নাচোলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী । সোমবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ গেইট থেকে নাচোল বাসস্ট্যান্ডে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মিলিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অংগসহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি […]

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ […]

ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট এ সংক্রান্ত আদেশ দিয়েছেন।