নির্বাচনে নৌবাহিনী-বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও কাজ করবে।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাদাপাথর লুটসংক্রান্তে দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, দুদকও সরকারি একটি প্রতিষ্ঠান। তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে […]
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন সেনাপ্রধান। পরে সেখান থেকে বেরিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এদিকে ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ […]
উৎসবমুখর পরিবেশে বরগুনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আসাদুজ্জামান (বরগুনা ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে […]
পলিথিন ব্যাগ ব্যবহারে আর কোনো ছাড় নয়-পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এখন থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়ে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। এখন কারও কাছে আমরা পলিথিন পেলে জব্দ করে নিয়ে যাব। বাচ্চাদের নিরাপদ রাখতে আমরা এই কাজটা […]
নুরুল ইসলাম মনির গাড়ী বহরে হামলা : ৭ আসামী কারাগারে

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনির উপর হামলা ও গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ মামলায় পতিত আওয়ামী লীগের ৭জন নেতা কর্মীর জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রোববার সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলো, […]
আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য স্বেচ্ছাসেবক দলের সম্মেলন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাদল মৃধা। উদ্বোধক […]
নেত্রকোণায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ) বাংলাদেশের সংবিধানে ‘পিআর’ নামক কোনো শব্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (৩০ আগস্ট)দুপুরে নেত্রকোণার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া। […]
গাইবান্ধায় বিক্ষোভ জাতীয় পার্টি কার্যালয় ভাংচুর

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলা খানা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন গণ […]
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধসহ তিন দাবি গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিনটি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। অন্য দাবি দুটি হলো, আজ শনিবারের মধ্যে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং গতকালের হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে […]
আমতলীতে মহিলা দল নেত্রীর গণসংযোগ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলীতে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ। শনিবার দিনব্যাপী আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। মহিলা দল নেত্রী আমতলীতে পৌছলে প্রথমে ফেরীঘাট থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত […]