দোহার থানার হত্যা মামলার আসামি নোয়াখালীতে গ্রেপ্তার

সানজিদা হক অনু: ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি […]

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালী বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি

আক্তারুল ইসলাম: “পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, WaterAid Bangladesh এবং Swisscontact Bangladesh-এর সহযোগিতায় ‘GO4IMPACT’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী […]

ব্রীজ উন্নয়ন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে রাজাপুর উপজেলা বাসীর‌

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে ব্রীজের উন্নয়ন এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে উপজেলা বাসীর। ব্রীজ নির্মাণের পরে জনভোগান্তি দূর হওয়ার কথা থাকলেও উল্টো সেখানে দুর্ভোগ বেড়েছে। ব্রীজ নির্মানের সময় খালের মধ্য খানে শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা হয়। ব্রীজের কাজ শেষ হওয়ার পরে তা পুরোপুরি অপসারণ না করায় চরম দূর্ভোগে পড়েছে স্থানীয়রা। সৃষ্টি হয়েছে জলবদ্ধতা,পানি না পেয়ে […]

২৪ ঘন্টায় আরও নতুন ৬জনের হাম সনাক্ত হামের উচ্চ ঝুকি টিকাদান কার্যক্রম অব্যাহত

মোঃ আসাদুজ্জামান : বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও নতুন ৬জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এই নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৭৪ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে ২৪ জন। বরগুনায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম তিন দিনে ৭ হাজার ৮৭৭ […]

শিক্ষায় বরাদ্দ বাড়ছে, ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে […]

সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই কথা জানান। মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ঘোষণা করেছিলাম আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করতে পারায় আমরা এটিকে ১৪ দিন […]

তেল সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান : কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির উদ্যোগে বুধবার বেলা ১১ টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ ও সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন […]

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

অনলাইন ডেস্ক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাস হয়। এই বিল পাস হওয়ার ফলে, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ […]

নাচোলে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

এমএকে.জিলানী(নাচোল)ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সাদেকুল ইসলাম,কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, নাচোল মহিলা কলেজের […]

নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হারুন-অর-রশিদ বাবু (রংপুর) রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্ত কৃত সহকারী প্রধান শিক্ষক রফিকুল বারীর বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে নিজের অপরাধ আড়াল করতেই তিনি বিভিন্ন দপ্তর ও গনমাধ্যমে ভুল তথ্য সরবরাহ করছেন অভিযুক্ত রফিকুল বারী। বিদ্যালয় সূত্রে জানা […]