কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন ঃ পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর […]
ডিইউজের বাসস ইউনিট চীফ দিদার ডেপুটি চীফ রাজিব

নিজস্ব প্রতিবেদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট চীফ দিদারুল আলম দিদার ও ডেপুটি ইউনিট চীফ জি এম রাজিব হোসেন নির্বাচিত হয়েছেন। ভোটারদের সরাসরি ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চীফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ হিসেবে আগামী দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। […]
মঠবাড়িয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

এজাজ চৌধুরী (মঠবাড়িয়া) পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। গত ২৯ এপ্রিল বুধবার সন্ধ্যার সময় উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের মো. আ. সালামের স্ত্রী মোসা. আয়েশা বেগমের (৫০) মৃত্যু হয়। নিজ বাড়ি থেকে বৃষ্টির মধ্যে মাঠে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। একইদিন বিকালে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের বাসিন্দা মো. নবী হোসেনের […]
নাচোলে রেলগোডাউনের মালামাল লুট এর অভিযোগ

এমএকে.জিলানী (নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) নাচোলে রেলের যায়গা একসনা লীজ নিয়ে রেল গোডাউনে রক্ষিত পুরাতন মালামালসহ বাউন্ডারির টিন লুট করেন লীজ গ্রহিতা আব্দুল মান্নান। স্থানীয়স‚ত্রে জানাগেছে, গত ১৬ মার্চ/২০১৯ তারিখে বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ আবদুর রহিম স্বাক্ষরিত চিঠিতে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী/পথ/আমনুরা এর অধীনে নাচোল ৩ নং গ্যাং এর রিলিজকৃত মালামাল সংগ্রহের জন্য গোডাউন তৈরির অনুমোদন দেয়া […]
ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝিকরগাছা প্রতিনিধি : “পুষ্টি বৈশম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ ” এই স্লোগানে যশোরের ঝিকরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩ থেকে ২৯ এপ্রিল) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও সাফফাত আরা সাঈদ। সমাপনী ও […]
সম্পত্তির লোভে মায়ের দ্বিতীয় স্বামীকে নিজের বাবা বানিয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সদর উপজেলায় মায়ের দ্বিতীয় বিয়ের আগেই ছেলের জন্ম দেখিয়ে পিতৃপরিচয় পরিবর্তনসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ উঠেছে রেজাউল হক লিটন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভুয়া তথ্য ব্যবহার করে তিনি নিজেকে মৃত আলী আহমদ চৌধুরীর ঔরসজাত সন্তান দাবি করে সম্পত্তি দখল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতারণা এবং ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা […]
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

আক্তারুল ইসলাম : সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা […]
গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): আর নয় শব্দদ‚ষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শব্দদ‚ষণে’র ‘ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় […]
নান্দাইলে গৃহবধূকে গণধর্ষণ: মূল হোতা গ্রেপ্তার

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সন্তানসহ ভুলবশত গাড়ি থেকে নেমে পড়া এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল হোতা অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোঃ মোল্লা মিয়া (২৮) নান্দাইল উপজেলার কান্দিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। ঘটনার বিবরণে […]
ঝিকরগাছায় জোরপূর্বক জমি দখলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

নজরুল ইসলাম বাবুল (ঝিকরগাছা): ঝিকরগাছায় জোরপূর্বক জমি দখলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ বামনালি গ্রামের জাহাঙ্গীরের বিরুদ্ধে। জানা যায়,একই গ্রামের রুহুল আমিনের ক্রয়কৃত জমি থেকে দুই শত জমি জনৈক নজরুল ইসলাম বাবুলের নিকট বিক্রি করেন। নজরুল ইসলাম বাবুল উক্ত জমি দিয়ে রাস্তা করে তার নিজস্ব পোল্ট্রি ফার্মে ২০১১ সাল থেকে যাতায়াত করে আসছেন। কিন্তু […]