ফুলছড়িতে সেনাবাহিনীর অভিযানে ড্রেজার মেশিন জব্দ সহ গ্রেফতার ২

মো জিল্লুর রহমানঃ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার অপরিকল্পিতভাবে বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স না দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার কারণে নদী হারাচ্ছে তার দিক ভেঙ্গে যাচ্ছে অনেক ফসলি জমি ঘরবাড়ি হারাচ্ছেন অনেকেই ওইসব উত্তোলন করা বালি ওভারলো লোড করে অবৈধ কাকড়া টলির দাঁড়ায় রাতদিন ছোট-বড় রাস্তার কোটি টাকার ক্ষতি করে যাচ্ছে। অবৈধ বালু ব্যবসায়ীরা। দীর্ঘদিন […]
তালতলীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ আসাদুজ্জামান বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০) ও বারেকের ছেলে মো. রাজিব। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের […]
গাইবান্ধায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধায় জুলাই শহীদদের স্মরণে পৌরপার্কে বিজয়স্তম্ভ চত্বরে বুধবার ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ। অনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার,বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন, ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ নির্মাণ কাজ করা […]
পিরোজপুরে এনসিপির যুগ্ন সমন্বয়কারী পদ বাগিয়ে অপকর্ম ঢাকার চেষ্টা মাহাবুবুল আলম নাঈমের

নিজস্ব প্রতিবেদকঃ মাহবুবুল আলম নাঈম পিরোজপুর জেলায় ছাত্র শিবির কর্মী থাকা অবস্থায় চাঁদাবাজি দখলদারিসহ নানা অপকর্মে লিপ্ত ও ১৮ সালে ইসলামি ব্যাংক লিমিটেড মিয়ারহাট শাখায় অস্থায়ী ভিত্তিতে ক্ষুদ্র ব্যবসা বিনিয়োগ প্রকল্পে ( এসবিআইএস) সুপারভাইজার পদে থাকা অবস্থায় ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ব্যবসায়ীক যাবতীয় কাগজপত্র ও ব্লাঙ্ক স্বাক্ষর নিয়ে […]
পীরগাছায় ক্ষমতার অপব্যবহার করে সরকারি গাছ কেটে নিলেন দুই মেম্বার

হারুন-অর-রশিদ বাবু ,রংপুর রংপুরের পীরগাছা উপজেলাধীন কল্যাণী ইউনিয়নের দুই ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ১ ও ২ এর যোগসাজশে, পরিষদের প্রায় ৫০ হাজার টাকা মুল্যের পুরনো একটি সরকারি গাছ প্রকাশ্যে কেটে নিয়েছে। গত শনিবার সকালে ক্ষমতার অপব্যবহার ইউনিয়নের দুই প্যানেল চেয়ারম্যান শ্ব-শরীরে উপস্থিত থেকে গাছটি কাটেন। ওই দুইজন হলেন প্যানেল ১ নেছার আহমেদ ৩নং ওয়ার্ড ইউপি […]
গোপালগঞ্জের উলপুর-নিজড়া সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদ

শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-নিজড়া সড়কের মরা গাছ এখন মরণ ফাঁদে রুপান্তর হয়েছে। কতৃপক্ষের উদাসীনতা ও নজরদারি না থাকায় প্রয় দুই বছর ধরে সড়কটিতে গাছ মরে, ডাল ভেঙ্গে পড়ে প্রতিনিয়ত পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-নিজড়া হয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে মিশেছে। প্রতিদিন সড়কটি দিয়ে হাজার হাজার […]
গোবিন্দগঞ্জে জুয়ার সরঞ্জামসহ যৌথবাহিনীর অভিযানে ১০ জুয়াড়ি আটক

শহিদুল ইসলাম খোকন,গাইবান্ধা: মাদক,জুয়া,সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা যৌথবাহিনী। চলমান এ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত্রিতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের দিক নির্দেশনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ […]
দোহার থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেফতার

শেখ লিটন আহামেদ রানা,দোহার-নবাবগঞ্জ: ঢাকার দোহার থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল হোসাইন (২৭) এবং বিলাশপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক (৩০)। দোহার থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে […]
নাচোলে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মান বাবদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেছেন বিদায়ী নির্বাহী অফিসার নীলুফা সরকার। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে, মঙ্গলবার (৮জুলাই) দুপুরে উপজেলা চত্বরে জনপ্রতি এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে অর্থ সহায়তা […]
টানা বৃষ্টিতে অতিষ্ঠ বরগুনার মানুষ

মোঃ আসাদুজ্জামান: রাতভর বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বরগুনার খেটে খাওয়া মানুষগুলো । টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭৫.০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। এরকম টানা বৃষ্টিতে বিভিন্ন মাছের […]