ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ জন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১২ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৪৯ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য […]

রূপগঞ্জে ওয়ান থাউজেন্ড প্রকল্পের আওতায় নারীরা স্বাবলম্বী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ব্যতিক্রমধর্মী উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, মুড়াপাড়া, গোলাকান্দাইল, তারাবো, দাউদপুর ও ভোলাবোসহ আশপাশের এলাকার নারীরা স্বাবলম্বী হচ্ছে। পোল্ট্রি, লেয়ার, ব্রয়লার, ফাউমি, সোনালী, ব্রাহমা, রোড আইল্যান্ড রেড, উইয়ান্ডট, লেগহর্ন, সুবর্ণ, মাল্টি কালার টেবিল চিকেন, প্লেমাউথ রক, সাদা লেগহর্ন, আসিল, বাউ চিকেন ও দেশি মুরগি পালন করে নারীদের এ সফলতা আসছে। পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন ৭/৮টি […]

সরকারি ভাতা নিতে বাবা-মা-স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ বানান কৃষক লীগ নেতা

রাজশাহী ব্যুরো: ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় এসেছেন রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের কৃষক লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। অভিযোগ উঠেছে, তিনি তার বাবা, মা ও স্ত্রীকে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে সরকারি ভাতা নিচ্ছেন। শুধু তাই নয়, এই দম্পতি আরও ৩৫ জন সুস্থ নারী-পুরুষকে ভুয়া প্রতিবন্ধী কার্ড দিয়েছেন, যার মাধ্যমে প্রকৃত […]

নীলফামারী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ

নীলফামারী প্রতিনিধি: “সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখা ২২ সদস্য বিশিষ্ট একটি নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে নীলফামারী শহর ট্রাফিক মদ মামা-ভাগিনা হোটেলের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামার জেলা শাখার সভাপতি […]

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনী ভিত্তি ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৪ অক্টোবর ২০২৫) রাতে রাজধানীর কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে […]

সরকারি অফিসে একবারে ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু -সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরিয়ে আনতে সচিবালয়কে দিয়েই যাত্রা শুরু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরুপে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। আজ বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য […]

বরগুনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি: বরিশাল-পাথরঘাটা মহাসড়কের বামনার ডৌয়াতলা ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন সড়কের উপর থেকে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয়রা বামনা থানাকে জানালে তারা এ পরিচয়বিহীন যুবকের লাশ উদ্ধার করেন। যুবকের বয়স হবে ৩০ বছর। তার পরিচয় জানা যায়নি। এ বিষয়টি নিশ্চিত […]

উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ৪ জন আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র-গুলি-ইয়াবাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পালংখালীর ২ নং ওয়ার্ডের ফরিদ আলমের ছেলে মোঃ […]

নৌবাহিনীর বিশেষ অভিয়ান বরগুনায় মাদক কারবারি আটক

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্য়ক্রম প্রতিরোধে বরগুনার প্রতিটি উপজেলায় নিয়মিত অভিয়ান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় বরগুনার তালতলীতে নৌবাহিনীর বিশেষ অভিয়ানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনী সদস্যরা। আটককৃত মাদক কারবারির নাম […]

নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এমএকে.জিলানী(নাচোল): বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও পালিত হয়েছে বিশ^ শিক্ষক দিবস-২০২৫ । দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার উপজেলার বিভিন্ন স্কুল – কলেজ,মাদরাসা ও কারগরি পর্যায়ের শিক্ষকদের আয়োজনে একটি বর্নঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ […]