খানসামায় নিউ লাইফ কেয়ার ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ

সিকান্দার আলী কাবুল (খানসামা): দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত নিউ লাইফ কেয়ার ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিকটির বিরুদ্ধে অবহেলা ও অনিয়মের অভিযোগ তুলেছেন। রোগীর শ^শুর হাবিবুর রহমান জানান, গত ২১ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ছাতিয়ানগর গ্রামের ঝাপুপাড়ার গৃহবধূ শারমিন আক্তারকে […]

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস-ব্রিফিং

আক্তারুল ইসলাম : প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ৮টি ইভেন্টে আগামী ২মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। এ লক্ষ্যে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সাফল্যমন্ডিত করা ও প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের […]

গাইবান্ধা বজ্রপাতে পাঁচজনের মৃত্যু 

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এছাড়া মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া। নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান […]

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

নিজস্ব প্রতিবেদক : তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে […]

সাতক্ষীরায় অপ্রতিরোধ্য মাটিখেকো গ্রুপ

আক্তারুল ইসলাম : সাতক্ষীরা তালা উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ইটভাটা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একের পর এক বা একাধিক ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ভাটাগুলো। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই চালু থাকা ইটভাটায় প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ আর […]

কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারীর ফেলে যাওয়া ওই বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি স‚ত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী সীমান্তে এ অভিযান চালায়। […]

ঝিনাইদহে গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ): ঝিনাইদহ জেলায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিম‚লক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার ৯ নম্বর পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। জেলার পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে। কমিউনিটি বেতার সংস্থা ‘রেডিও ঝিনুক’ এ উৎসবের আয়োজন করে। স্থানীয় […]

সাগরদাঁড়িতে দর্শনার্থী হয়রানি তালার এক যুবক মারধরের শিকার

আক্তারুল ইসলাম : সাতক্ষীরার তালা উপজেলার পার্শ্ববর্তী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অবস্থিত কবি মাইকেল মধুসুদন দত্ত-এর বাসভবন ও কপোতাক্ষ নদ দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন। কিন্তু সেখানে বেড়াতে গিয়ে দর্শনার্থীদের হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানা যায়, দর্শনার্থীদের টার্গেট করে একটি চক্র বিভিন্ন অজুহাতে […]

ডেমরায় ভূমিদস্যু রমজান মাস্টার কর্তৃক অবৈধভাবে জমি দখলের চেষ্টা

রুমানা রহমান: শামসুল হক স্কুল এন্ড কলেজের শিক্ষক রমজান আলী কর্তৃক হনুফা আক্তার নামক এক মহিলার জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় রাজধানীর ডেমরা এলাকাধীন শান্তিবাগ হাজী বাদশা মিয়া রোড সংলগ্ন হনুফা আক্তার নামের এক মহিলার ক্রয় কৃত সম্পত্তি অবৈধভাবে বাউন্ডারি ওয়াল করে দখল করার চেষ্টা করছে ও জমির মালিক হনুফা আখতারকে ভয়-ভীতি […]

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করে- ডা. জাহিদ

মোঃ শাহ্ আলম মন্ডল: খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখে বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। শনিবার দুপুরে দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]