জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনায় বিএফইউজে- ডিইউজে’র গভীর উদ্বেগ প্রকাশ

দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দু’টির নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান। রবিবার বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক […]
বরগুনায় আদালত থেকে আসামীর পলায়ন

মোঃ আসাদুজ্জামান বরগুনা : বরগুনায় বিচারকের আদেশ প্রাপ্ত আসামীকে কারাগারে নিয়ে যাবার পথে আদালত চত্ত্বর হইতে মোঃ আল আমিন (৩০) নামের এক আসামী পালিয়েছে। আদালত পুলিশ সূত্রে জানাযায়, রবিবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার সময় কারাগারে নেয়ার উদ্দেশ্যে আসামী আল আমিনকে নিয়ে আদালত প্রাঙ্গনে রাখা গাড়ির কাছে আসলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আরও […]
এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার যা আছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর এক বছরে বাংলাদেশ যে পথে যাওয়ার কথা সেদিকে যায়নি। তিনি দায় ও ব্যর্থতা মেনে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে দলীয় ইশতেহার ঘোষণার সময় নাহিদ সবার সহযোগিতা চান। নাহিদ বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে […]
পাইকগাছার কপোতাক্ষ নদে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীরের দরগা এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসতে থাকা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেবদুয়ার গ্রামের ধর্ম পীরের মাজারসংলগ্ন কপোতাক্ষ […]
বরগুনায় কৃষি মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি বরগুনা: বরগুনা জেলার “কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান” বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ০২ ঘটিকার সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তর বরগুনার পরিচালক,উপ- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস এর সভাপতিত্ব , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ) : জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষে জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে আজ ৩আগষ্ট রবিবার শহরের প্রধান প্রধান সড়কগুলোতে এক বর্ণাঢ্য রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে। রিকশাগুলোকে মনোমুগ্ধকরভাবে সজ্জিত করা হয় নানা রঙের পতাকা, ফেস্টুন ও শ্লোগানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ […]
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: রাকিবুল

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। হুশিয়ারী দিয়ে রাকিব আরও বলেন,দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে […]
শ্রীপুরে স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন লাগিয়ে স্বামী পলাতক

মোঃ সেলিম , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাহির থেকে ঘরে তালা দিয়ে পালিয়েছে স্বামী মিজানুর রহমান। হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য স্বামী ঘরের আসবাবপত্রে আগুন লাগিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেন নিহতের ছোট বোন কুলছুম আক্তার। রবিবার (০৩ […]
বরগুনায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর

মোঃ আসাদুজ্জামান : বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাত ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনার পর আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় বস্ত্র ব্যবসায়ীরা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীক নেতারা। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের জানা গেছে, জসিম […]
চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে দুইজনের মরদেহের উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে পোড়ানো সফিকুল ইসলাম সফিক ও সেলিম রেজা নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে পাঁকা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার পদ্মা নদী থেকে প্রথমে সফিকের ও সন্ধ্যায় সেলিম রেজার মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হল-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা […]