নান্দাইলে ঐতিহ্যবাহী অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার

সুমন ভট্টাচার্যঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। সকাল ১০ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, আবাসন ব্যবস্থা, পঠন-পাঠনের পরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় ইউএনও মাদ্রাসার সার্বিক […]
দিনাজপুরে খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ শাহ্ আলম মন্ডলঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মসকুরুল হকসহ আরো নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবর্ধনা, পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের আয়োজনে শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় ৩য় তলায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]
গাইবান্ধায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পিকআপ উল্টে একজন নিহত

শহিদুল ইসলাম খোকনঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের সন্নিকটে ২৪ জুলাই রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছে। গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা […]
বরগুনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি, সাধারণ মানুষের ভোগান্তি

মোঃ আসাদুজ্জামানঃ বরগুনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের সড়ক তলিয়ে পানির নিচে। বরগুনা ও দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলোচ্ছ্বাস ও প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বরগুনার খেটে খাওয়া মানুষগুলো এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতার […]
ফেনীতে ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া জুলাই যোদ্ধা জামশেদুল আলম মামলা করায় মামলার এজাহার ভুক্ত আসামীরা প্রকাশ্যে হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন গেজেটেড আহত জুলাই যোদ্ধা। ৪ আগস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের […]
কুরআন খতমের মাধ্যমে মেজ্জান ডাইন’র ফেনী শাখার উদ্বোধন
পবিত্র করআন খতমের মাধ্যমে দেশসেরা মেজ্জান ডাইন’র ৩য় শাখা ফেনী শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাদরাসার হাফেজ ছাত্রদের কুরআন খতমের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধন উপলক্ষে (২০ জুন) শুক্রবার সকাল থেকে ২২ জুন সোমবার রাত ১২টা পূযর্ন্ত সকল আইটেমে ৩০% ডিসকাউন্ট। হাজী মিন্টু তালুকদার (বাবুচি)’র প্রতিষ্ঠিত এ […]
চৌধুরী প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ফেনীর ছাগলনাইয়া পাঠাননগর চৌধুরী বাড়ী এলাকার অনুষ্ঠিত হলো চৌধুরী প্রিমিয়াম লীগ (CPL-2025) ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চৌধুরী একাদশ ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পাঁচ দলে অংশগ্রহন করে। খেলায় অংশ নেওয়া দল গুলো হলো চৌধুরী টাইগার্স(টিম ম্যানেজার এমদাদ চৌধুরী), চৌধুরী কোবরা(টিম ম্যানেজার আনোয়ার চৌধুরী),চৌধুরী কিং(টিম ম্যানেজার আহাদ […]